৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫  প্রিয় শিক্ষার্থীরা, আজ ৫ নম্বর অধ্যায়ের প্রাণিকলা, অঙ্গ ও অঙ্গতন্ত্র থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: ক. তরুণাস্থি কী?প্রশ্ন: খ. রেচনতন্ত্র বলতে কী বোঝো?প্রশ্ন: গ. চিত্রের A ও B অংশ একটি অপরটি থেকে আলাদা—ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে প্রদর্শিত চিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে—বিশ্লেষণ করো। উত্তর: ক. তরুণাস্থি: তরুণাস্থি এক ধরনের নমনীয় স্কেলেটাল কানেকটিভ টিস্যু। এদের মাতৃকা কঠিন অথচ কোমল হয় এবং কোষগুলোর মধ্যে বড় ফাঁক থাকে।উত্তর: খ. বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে দেহে উপজাত দ্রব্য হিসেবে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয়। এসব বর্জ্য পদার্থ সাধারণত দেহের জন্য ক্ষতিকর। এ জন্য এসব বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করতে হয়। দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে। রেচন প্রক্রিয়া যে তন্ত্রের সাহায্যে সম্পাদিত হয়, তাকে রেচনতন্ত্র বলে। এক জোড়া বৃক্ক, এক জোড়া মূত্রনালি, একটি মূত্রথলি এবং একটি ইউরেটার নালি নিয়ে মানুষের রেচনতন্ত্র গঠিত।উত্তর: গ. প্রদর্শিত চিত্রটি একটি স্নায়ুকোষ বা নির্ভরন। চিত্রের A অংশটি হলো ডেনড্রাইট এবং B অংশটি হলো অ্যাক্সন। নিচে উল্লিখিত কারণে A অংশ B অংশটি থেকে আলাদা:১. প্রতিটি নিউরনে A অংশের (ডেনড্রাইট) সংখ্যা এক বা একাধিক। কিন্তু একটি নিউরনে B অংশের (অ্যাক্সন) সংখ্যা একটিই থাকে।২. ডেনড্রাইট সাধারণত খাটো হয়। কিন্তু অ্যাক্সন সাধারণত লম্বা হয়।৩. ডেনড্রাইটের শাখা-প্রশাখা আছে। কিন্তু অ্যাক্সনের কোনো শাখা-প্রশাখা নেই।৪. ডেনড্রাইটের মেডুলারি আবরণ থাকে না। কিন্তু অ্যাক্সনে মেডুলারি আবরণ বিদ্যমান।৫. ডেনড্রাইটে র‌্যানভিয়ার পর্ব থাকে না। কিন্তু অ্যাক্সনে র‌্যানভিয়ার পর্ব থাকে।৬. A অংশ (ডেনড্রাইট) উদ্দীপনা কোষদেহ থেকে দূরে পরিবহন করে। পক্ষান্তরে B অংশ (অ্যাক্সন) উদ্দীপনা দূর থেকে কোষদেহে পরিবহন করে।উত্তর: ঘ. প্রদর্শিত চিত্রটি একটি স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক হিসেবে নিউরন অতি গুরুত্বপূর্ণ টিস্যু। নিউরন মানবদেহের সব কার্যাবলির নিয়ন্ত্রক। স্নায়ুকোষ বা নিউরন পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের অভ্যন্তরে পরিবাহিত করতে পারে এবং সেই অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করতে পারে। অর্থাৎ নিউরন বিভিন্ন ধরনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা ও স্নায়ুতাড়না গ্রহণ করতে পারে এবং দেহের ভেতরে পরিবহন করতে পারে। যেমন: আমাদের শরীরে যখন মশা কামড় দেয়, তখন প্রথমে এ স্থানের স্নায়ুটিস্যুর মাধ্যমে উদ্দীপনা আমাদের মস্তিষ্কে প্রবাহিত হয়। মস্তিষ্ক সেই উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত পদক্ষেপ হিসেবে নির্দেশ প্রদান করে। মস্তিষ্কের এই নির্দেশ নিউরনের মাধ্যমে উপযুক্ত অঙ্গে বাহিত হয় এবং তা বাস্তবায়িত হয়। অর্থাৎ উদ্দীপনা অনুযায়ী প্রতিক্রিয়া সৃষ্টি হলে তা বহন করাও নিউরনের কাজ। সুতরাং উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে প্রদর্শিত চিত্রটি (নিউরন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।