পুরুষ ও স্ত্রীবাচক শব্দপ্রিয় শিক্ষার্থীরা, আজ আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র থেকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে। এ বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে পারলে লিঙ্গ নির্ধারণে সহজ হবে।প্রশ্ন: বাংলা শব্দের পরে কী কী প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়? উদাহরণসহ আলোচনা করো।উত্তর: বাংলায় পুরুষবাচক শব্দের সঙ্গে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় এগুলো হলো ঈ, নি, নী, আনী, ইনী ও ন। নিচে এসব প্রত্যয় ব্যবহার করে কতগুলো পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের উদাহরণ তুলে ধরা হলো: প্রত্যয়ের নাম পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ ঈ বেঙ্গমা বেঙ্গমী ভাগনে ভাগনী নী কামার কামারনী জেলে জেলেনী ধোপা ধোপানী আনী ঠাকুর ঠাকুরানী নাপিত নাপিতানী চাকর চাকরানী ইনি কাঙাল কাঙালিনী গোয়ালা গোয়ালিনী[বি.দ্র.: বাংলায় কতগুলো তৎসম স্ত্রীবাচক শব্দের পরে স্ত্রীবাচক প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন: অভাগা-অভাগিনী, নন্দাই-ননদী ইত্যাদি।প্রশ্ন: বাংলায় আগত তৎসম শব্দের পরে কী কী প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা যায় আলোচনা করো।উত্তর: বাংলা ভাষায় বহু তৎসম শব্দ রয়েছে। এসব তৎসম শব্দের পরে যেসব সংস্কৃত প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় যেগুলো হলো আ, নী, আনী, ঈ, ইকা নিচে এগুলো ব্যবহার করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হলো। প্রত্যয়ের নাম পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দ আ (সাধারণ অর্থে) বিবাহিত বিবাহিতা বৃদ্ধ বৃদ্ধা (জাতি অর্থে) ক্ষত্রিয় ক্ষত্রিয়া শূদ্র শূদ্রা‘ঈ’ (সাধারণ অর্থে) নিশাচর নিশাচরী কিশোর কিশোরী (জাতি অর্থে) কুমার কুমারী ময়ূর ময়ূরী‘ইকা’ অধ্যাপক অধ্যাপিকা বালক বালিকা‘ইকা’ (ক্ষুদ্রার্থে) নাটক নাটিকা পুস্তক পুস্তিকাআনী ইন্দ্র ইন্দ্রাণী শূদ্র শূদ্রাণীঈনী/নী মায়াবী মায়াবিনী যোগী যোগিনী ইত্যাদিপ্রশ্ন: তৎসম শব্দে বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ গঠনের নিয়মগুলো কী?উত্তর: তৎসম শব্দে বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ গঠনের নিয়মগুলো নিম্নরূপ: ১। যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে ‘ত্রী’ হয়, যেমন: কর্তা-কর্ত্রী, শ্রোতা-শ্রোত্রী, ধাতা-ধাত্রী ইত্যাদি।২। পুরুষবাচক শব্দের শেষে ‘অত’, ‘বান’, ‘মান’, ‘ঈয়ায়’ থাকলে যথাক্রমে অতী, বতী, মতী, ঈয়সী যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। যেমন: সৎ-সতী, গুণবান-গুণবতী, শ্রীমান-শ্রীমতী, গরীয়ান-গরীয়সী ইত্যাদি।৩। কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। যেমন: রাজা-রানী, নর-নারী ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল