৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা দ্বিরুক্ত শব্দ  শিক্ষার্থীরা, আজ আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র থেকে দ্বিরুক্ত শব্দ নিয়ে। প্রশ্ন: শব্দ দ্বৈত বা শব্দ দ্বিরুক্তি কীভাবে গঠিত হয়? এটা যে বিভিন্ন অর্থ প্রকাশ করে উদাহরণ দাও।উত্তর: শব্দ দ্বৈত: একই শব্দ পরপর দুবার ব্যবহূত হয়ে বিশিষ্ট ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ দ্বৈত বলে। যেমন: ভালো ভালো ফল, শব্দ দ্বৈত বিভিন্নভাবে গঠিত হতে পারে। যেমন: একই শব্দ পরপর দুবার ব্যবহার করে—ফোঁটা ফোঁটা পানি। বড় বড় আম।২. একই শব্দের সমার্থক শব্দ ব্যবহার করে ধন-দৌলত, খেলা-ধুলা ইত্যাদি।৩. বিপরীতার্থক শব্দ ব্যবহার করে দেনা-পাওনা, ধনী-গরিব ইত্যাদি। শব্দ দ্বৈত বিভিন্ন অর্থ প্রকাশ করে তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো।১. পুনরাবৃত্তি বোঝাতে = পথে পথে২. বহুত্ব বোঝাতে = নতুন নতুন।৩. অবিলম্বে বোঝাতে = হাতে হাতে।৪. সংযোগ বোঝাতে = চোখে চোখেপ্রশ্ন: পদের দ্বিরুক্তি কীভাবে গঠিত হয়? উদাহরণসহ পদাত্মক দ্বিরুক্তির ব্যবহার লেখো।উত্তর: পদ দ্বিরুক্তি: বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলে। যেমন— দেখে দেখে যেয়ো। পদাত্মক দ্বিরুক্তি দুই ভাবে গঠিত হয়। যেমন: ১. একই পদের অবিকৃত অবস্থায় দুবার ব্যবহার। যেমন—ভয়ে ভয়ে এগিয়ে গেলাম।২। যুগ্মরীতিতে গঠিত দ্বিরুক্তি পদের ব্যবহার হাতে হাতে চোরটি ধরা পড়ল।পদাত্মক দ্বিরুক্তির ব্যবহার বিভিন্ন রকম হতে পারে—১. বিশেষ্য শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার, যেমন: আধিক্য বোঝাতে—রাশি রাশি ধান। আগ্রহ বোঝাতে ও দাদা দাদা বলে কাঁদছে ইত্যাদি। ২. বিশেষণ শব্দ যুগলের বিশেষণ রূপে ব্যবহার ক. আধিক্য বোঝাতে ভালো ভালো আম নিয়ে এসো। গরম গরম জিলাপি ইত্যাদি।৩. সর্বনাম শব্দের ব্যবহার: ক. আধিক্য বোঝাতে: কে কে এল?৪. ক্রিয়াবাচক শব্দ: ক. পৌনঃপুনিকতা বোঝাতে: ডেকে ডেকে হয়রান হয়েছি। খ. স্বল্পকাল স্থায়ী বোঝাতে: দেখতে দেখতে আকাশ কালো হয়ে এল।৫. অব্যয়ের দ্বিরুক্তির ব্যবহার: ক. ভাবের গভীরতা বোঝাতে: ছি ছি তুমি কী করেছ? অনুভূতি বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে ইত্যাদি।প্রশ্ন: ধনাত্মক দ্বিরুক্তির গঠন কীভাবে হয়? এর ব্যবহার লেখো।উত্তর: ধনাত্মক দ্বিরুক্তি: কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। এ জাতীয় শব্দের দুবার প্রয়োগের নামই ধনাত্মক দ্বিরুক্তি। যেমন: শন শন বাতাস বইছে। ধনাত্মক দ্বিরুক্তির গঠন: ১. একই শব্দের অবিকৃত প্রয়োগ— ধব ধব, ঝন ঝন।২. প্রথম শব্দটির শেষে ‘আ’ যোগ করে—টপাটপ, পটাপট।৩. দ্বিতীয় শব্দটির শেষে ‘ই’ যোগ করে—ধরাধরি, ঝনঝনি।৪. যুগ্মরীতিতে গঠিত ধনাত্মক শব্দ—কিচিরমিচির, টাপুরটুপুর।৫. ‘আনি’ প্রত্যয়যোগে শব্দ: তোমার বকবকানি ভালো লাগে না।ধনাত্মক শব্দের ব্যবহার: বিশেষ্য রূপের: ১. বৃষ্টির ঝমঝমানি আর ভালো লাগে না। ২. ক্রিয়ারূপে কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। ৩. ক্রিয়া বিশেষণরূপে চিকচিক করে বালি কোথা নাই কাদা।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল