৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৎপুরুষ সমাসপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজকে উপস্থাপনা করছি তৎপুরুষ সমাস নিয়ে। গত আলোচনায় সমাসের দ্বন্দ্ব ও কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি, আজকের আলোচনায় সমাসের বিভিন্ন দিক ভালোভাবে বুঝতে পারবে।প্রশ্ন: তৎপুরুষ সমাস কী? বিভিন্ন প্রকার তৎপুরুষের সংজ্ঞাসহ উদাহরণ দাও।উত্তর: পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন বিপদকে আপন্ন = বিপদাপন্ন। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যেকোনো বিভক্তি থাকতে পারে।প্রকারভেদ: তৎপুরুষ সমাস নয় প্রকার যেমন: দ্বিতীয়, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নঞ, উপপদ ও অলুক তৎপুরুষ সমাস।দ্বিতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন—দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত। তৃতীয়া তৎপুরুষ সমাস: পূর্বপদের তৃতীয়া বিভক্তি যেমন—দ্বারা, দিয়া ইত্যাদি লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন—মন দিয়ে গড়া = মনগড়া। মধু দিয়ে মাখা = মধুমাখা ইত্যাদি।চতুর্থী তৎপুরুষ সমাস: পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা। ছাত্রদের জন্য আবাস = ছাত্রাবাস ইত্যাদি। এরূপ পূর্বপদের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি লোপে যথাক্রমে পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ ও সপ্তমী তৎপুরুষ সমাস হয়। উদাহরণ: বিলাত থেকে ফেরত = বিলাতফেরত—পঞ্চমী তৎপুরুষ।চায়ের বাগান = চা বাগান = ষষ্ঠী তৎপুরুষ সমাস।গাছে পাকা = গাছপাকা = সপ্তমী তৎপুরুষ সমাস।নঞ তৎপুরুষ সমাস: না বাচক অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন—না-জানা = অজানা, ন-কাল = অকাল ইত্যাদি।উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন—পঙ্কে জন্মে যা = পঙ্কজ, পকেট মারে যে = পকেটমার।অলুক তৎপুরুষ সমাস: যে তৎপুরুষ সমাসে পূর্বপদের দ্বিতীয়া বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। যেমন—গায়ে পড়া = গায়েপড়া ইত্যাদি।প্রশ্ন: বহুব্রীহি সমাস কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও।উত্তর: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যথা = বহুব্রীহি আছে যার = বহুব্রীহি। এখানে ‘বহু’ কিংবা ‘ব্রীহি’ কোনোটির অর্থেরই প্রাধান্য নেই। যার বহু ঋণ আছে এমন লোককে বোঝাচ্ছে। নিচে কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো: সমান উদর যার = সহোদর।বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক।নীল বসন যার = নীল বসনা ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল