৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুব্রীহি সমাস প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজকে উপস্থাপনা করছি বহুব্রীহি সমাস নিয়ে। গত আলোচনায় তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আশা করছি, আজকের আলোচনায় বহুব্রীহি সমাসের বিভিন্ন দিক ভালোভাবে বুঝতে পারবে।প্রশ্ন: বহুব্রীহি সমাস কি, কয় প্রকার ও কী কী? উদাহরণসহ বুঝিয়ে দাও।উত্তর: বহুব্রীহি সমাস: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যথা = বহুব্রীহি আছে যার = বহুব্রীহি। এখানে ‘বহু’ কিংবা ‘ব্রীহি’ কোনোটির অর্থেরই প্রাধান্য নেই। যার বহু ঋণ আছে এমন লোককে বোঝাচ্ছে। প্রকারভেদ: বহুব্রীহি সমাস আট প্রকার। যেমন—১। সমানাধিকরণ বহুব্রীহি২। ব্যধিকরণ বহুব্রীহি ৩। ব্যতিহার বহুব্রীহি৪। নঞ বহুব্রীহি ৫। মধ্যপদলোপী বহুব্রীহি৬। প্রত্যয়ান্ত বহুব্রীহি ৭। অলুক বহুব্রীহি৮। সংখ্যাবাচক বহুব্রীহিনিচে এগুলোর সংজ্ঞাসহ উদাহরণ দেওয়া হলো—সমানাধিকরণ বহুব্রীহি: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বিশেষ্য হয়। যেমন—খোশ মেজাজ যার = খোশ মেজাজ।ব্যধিকরণ বহুব্রীহি: বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যধিকরণ বহুব্রীহি বলে। যেমন-আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ। কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব।পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন—দুই কান কাটা যার = দুই কানকাটা।বোঁটা খসেছে যার = বোঁটা খসা ইত্যাদি।ব্যতিহার বহুব্রীহি: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং উত্তরপদে ‘ই’ যুক্ত হয়। যেমন—হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি। কানে কানে যে কথা = কানাকানি।নঞ বহুব্রীহি: বিশেষ্য পূর্বপদের আগে নঞ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ বহুব্রীহি বলে। নঞ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়। যেমন—ন জ্ঞান যার = অজ্ঞান। না চারা যার = নাচার। না জানা যা = নাজানা ইত্যাদি।মধ্যপদলোপী বহুব্রীহি: বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহূত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায় তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। যেমন—বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।প্রত্যয়ান্ত বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি। যেমন—একদিকে চোখ যার = একচোখা। (চোখ+আ)। ঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ+ও) ইত্যাদি।অলুক বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদে কোনো পরিবর্তন হয় না, তাকে অলুক বহুব্রীহি বলে। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়। যেমন—মাথায়।