ঝর্ণাপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে ‘ঝর্ণা’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর। ঝম্ ঝম্ ঝম্ নামে বর্ষাধরণী উছসি জাগে শ্যাম সরমা।উছলিত ভরা নদী জাগে কলোলেতীরে বন মল্লিকা কেতবী দোলে।প্রশ্ন: ক. ‘ঝর্ণা’ কবিতাটি কোন ছন্দে রচিত?প্রশ্ন: খ. কবি ‘ঝর্ণাকে’ পাষাণের স্নেহধারা বলেছেন কেন?প্রশ্ন: গ. উদ্দীপকে উল্লিখিত কবিতাংশ এবং ‘ঝর্ণা’ কবিতার মধ্যে সদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করো।প্রশ্ন: ঘ. উদ্দীপকের কবিতাংশের ভাববস্তু ‘ঝর্ণা’ কবিতার ভাববস্তুর সঙ্গে আংশিক মিল লক্ষ করা গেলেও একটি গুরুত্বপূর্ণ মিল লক্ষ করা যায়—বিচার করো।উত্তর: ক. ‘ঝর্ণা’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।উত্তর: খ. ঝর্ণার জন্ম পাহাড়ের সুউচ্চ শিখরে। পাহাড়ের সৃষ্টি নানা রকম পাষাণ তথা পাথরের দ্বারা। সেই পাথরের বুকেই উৎপত্তি হয় ঝর্ণার। তারপর পাহাড়ের গা চুইয়ে পাথরে পাথরে ছিটকে উষর ধরণীর বুকে নেমে আসে সেই ঝর্ণার জলধারা। তার জলধারায় ধূসর পৃথিবী সরসা হয়ে ফুলে-ফলে-ফসলে, সবুজে-শ্যামলে ভরে ওঠে। তার মনোহারিণী ও রূপসী হয়ে ওঠে এই বসুন্ধরা। সে জন্য কবি ঝর্ণার মধ্যে এই শান্ত-স্নিগ্ধ রূপ লক্ষ করে তাকে ‘পাষাণের স্নেহধারা’ বলেছেন।উত্তর: গ. উদ্দীপকে বর্ণিত কবিতাংশে লক্ষ করা যায়, মৌসুমি বর্ষা তথা বৃষ্টির কথা। সাধারণত বর্ষাকালে সারা দিন রিমঝিম সুরে বৃষ্টি নামে। সে বর্ষায় স্নাত হয় নিখিল বিশ্ব। বৃষ্টির কল্যাণে পুরো পৃথিবী সিক্ত হয়ে সজীব সতেজ হয়ে ওঠে। নদ-নদীতে নতুন স্রোতে ঢেউ ছুটে চলে। বর্ষার প্লাবনে চারদিক থই থই জলে উছলে ওঠে। বৃষ্টির কল্যাণে বন-বনানীতে জেগে ওঠে সবুজ পৃথিবী। বনের পাশে তখন ফোটে নানা রকম মল্লিকা ও কেবলি ফুলের মতো ফুল। অন্যদিকে, ‘ঝর্ণা’ কবিতায় লক্ষ করা যায়, ঝর্ণার সৌন্দর্যের অংশ ও গান। কবি ঝর্ণাকে পাহাড়িকন্যা বলেছেন। ঝর্ণাকে অনুভবা যৌবনের অধিকারী সুন্দরী রমণী হিসেবে কল্পনা করা হয়েছে। তার শরীরেও মানবীয় অলংকারের মতো প্রাকৃতিক অলংকার শোভা পায়। এই রূপসী কন্যা ঝর্ণার ‘প্রতীক্ষায় দিন গোনে উষর পৃথিবী। ঝর্ণার স্পর্শেই মাঠ-প্রান্তর সবুজ-শ্যামলে ভরে ওঠে। সবুজ শ্যাওলা পড়া পাথরে ঝর্ণার জলরাশি যখন ছিটকে পড়ে, তখন তাকে পাল্লার মতো মনে হয়। অর্থাৎ ঝর্ণা যেন স্বর্গের অমৃত বয়ে আনে। এখানে বর্ষা বা বৃষ্টি ও ঝর্ণা—দুটো ভিন্ন সৃষ্টি। কিন্তু দুটোই পানির উৎস। উৎসগতভাবে দুটো আলাদা হলেও সঙ্গতভাবে তা অভিন্ন জিনিস এবং দুটোই পৃথিবীকে সুন্দর-শোভন করতে, অভিন্ন প্রক্রিয়ারই অবদান রাখছে। তাই উদ্দীপকের কবিতাংশ ও ‘ঝর্ণা’-র মধ্যে সাদৃশ্য-বৈসাদৃশ্য দুটোই লক্ষণীয়।উত্তর: ঘ. উদ্দীপকে কবি বৃষ্টির কথা বলেছেন। বৃষ্টি এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। মৌসুমি বর্ষা তথা বৃষ্টি পৃথিবীতে একটি ঋতুরই জন্ম দিয়েছে। সারা দিন রিমঝিম সুরে ছন্দে বৃষ্টি নামে। সে বৃষ্টিতে মাঠ প্রান্তর সিক্ত হয়ে ওঠে। অবিরাম বৃষ্টির কল্যাণে এই ধূসর পৃথিবী ফুলে-ফলে-ফসলে, শস্য-শ্যামলায় ভরে ওঠে। ভরা নদীতে বান ডেকে কলতানে ছুটে চলে ঢেউ। বন-বনানীতে মল্লিকা-কেতকী ফুলসহ হাজারও ফুল ফোটে। উদ্দীপকের এই ভাববস্তুর সঙ্গে ‘ঝর্ণা’ কবিতারও মিল লক্ষ করা যায়।‘ঝর্ণা’ কবিতায় কবি ঝর্ণার প্রশংসা করেছেন। প্রশংসা করেছেন ঝর্ণার রূপ ও সৌন্দর্যের। তাকে অনুভরা যৌবনা রূপসী কন্যা হিসেবেই আবিষ্কার করেছেন কবি। বৃষ্টির মধ্যে এমন কোনো উপমা-তুলনা লক্ষ করা যায় না। কিন্তু বৃষ্টি ও উৎস থেকে উৎসারিত হয়ে এই উষার ধরণীতেই নেমে আসে। ঝর্ণাও ঠিক পাহাড় থেকে নেমে আসে এই ধূসর পৃথিবীতে। ঝর্ণার কল্যাণেও এই পৃথিবী সিক্ত হয়ে সুজলা-সুফলা-শস্য-শ্যামলায় ভরে ওঠে। অর্থাৎ ঝর্ণা ও বৃষ্টির মতোই স্বর্গের অমৃত বয়ে আনে। এখানে তুলনামূলক বিচার করলে লক্ষ করা যায়, উদ্দীপকের কবিতাংশ ও ‘ঝর্ণা’ কবিতার মধ্যে মিলটা আংশিক। কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিল লক্ষ করা যায় তা হলো, বৃষ্টি ও ঝর্ণা এই পৃথিবীকে সুন্দর-শোভন, মনোরম ও রূপসী করে গড়ে তুলতে অভিন্ন ভূমিকা পালন করছে।