অব্যয় পদ ও ক্রিয়াপদপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি, বাংলা ২য় পত্র থেকে অব্যয় ও ক্রিয়াপদ নিয়ে আলোচনা। আশা করি, এ পাঠ থেকে অনেক কিছু শিখতে পারবে। প্রশ্ন: অব্যয় পদ কাকে বলে? উহা কত প্রকার ও কী কী?উত্তর: ন ব্যয় = অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। অন্যভাবে বলা যায়—যে পদ সর্বদা অপরিবর্তনীয় থাকে, কখনো বাক্যের শোভাবর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায় তাকে অব্যয় পদ বলে। অব্যয় পদ প্রধানত চার প্রকার, যেমন: ১. সমুচ্চয়ী অব্যয় ২. অনন্বয়ী অব্যয়. ৩. অনুসর্গ ৪. অনুকার বা ধনাত্মক অব্যয়। নিচে একটি ছকের সাহায্যে অব্যয়ের প্রকারভেদ দেখানো হলো—অব্যয় ১. সমুচ্চয়ী ২.অনন্বয়ী ৩. অনুসর্গ ৪. অনুকার বা ধ্বনাত্মকক.সংযোগ খ. বিয়োজক গ. সংকোচন ক. বিভক্তমূলক খ. বিভক্তিরূপে ব্যবহূতপ্রশ্ন: বাংলা ভাষায় অব্যয় শব্দ কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও।উত্তর: বাংলা ভাষায় তিন প্রকারের অব্যয় শব্দ রয়েছে। যেমন—১. বাংলা অব্যয় শব্দ ২. তৎসম অব্যয় শব্দ ৩. বিদেশি অব্যয় শব্দ, নিচে এদের সংজ্ঞাসহ উদাহরণ দেওয়া হলো। ১. বাংলা অব্যয় শব্দ: আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি। ২. তৎসম অব্যয়: যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি। এবং ও সুতরাং তৎসম শব্দ হলেও বাংলায় এগুলোর অর্থ পরিবর্তিত হয়েছে। সংস্কৃতে এবং শব্দের অর্থ এমন আর সুতরাং অর্থ অত্যন্ত, অবশ্য। কিন্তু এবং = ও (বাংলা) সুতরাং = অতএব (বাংলা)। ৩. বিদেশি অব্যয় শব্দ: আলবত, বহুত, খুব শাবাশ, খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি। বিবিধ উপায়ে গঠিত অব্যয় শব্দ: ১. একাধিক অব্যয় শব্দ যোগে—কদাপি, নতুবা, অতএব, অথবা ইত্যাদি। ২. আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের দুবার প্রয়োগে -ছি ছি, ধিক্ ধিক্, বেশ বেশ।৩. দুটো ভিন্ন শব্দযোগে—মোট কথা, হয়তো, যেহেতু, নইলে ইত্যাদি। ৪. অনুকার শব্দ যোগে—কুহু কুহু, গুনগুন, ঘেউ ঘেউ, শন্ শন্, দুলদুল, কন কন ইত্যাদি। প্রশ্ন: ক্রিয়াপদ কাকে বলে? কত প্রকার ও কী কী?উত্তর: বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্টকালে কোনো কার্যের সংঘটন বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন, নীলা বই পড়ছে। সে এ বছর এসএসসি পরীক্ষা দেবে। এই বাক্যে পড়ছে ও দেবে দুটি ক্রিয়াপদ। বিভিন্ন দিক থেকে ক্রিয়াপদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। নিচে একটি ছকের সাহায্যে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ দেখানো হলো। ক. ক্রিয়া সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়াখ. ক্রিয়া১. অকর্মক ২. সকর্মক ৩. দ্বিকর্মক ৪. প্রযোজক ৫. যৌগিক ৬. মিশ্র ক্রিয়া।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল