অব্যয় পদ ও ক্রিয়াপদ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি, বাংলা ২য় পত্র থেকে অব্যয় ও ক্রিয়াপদ নিয়ে আলোচনা। আশা করি, এ পাঠ থেকে অনেক কিছু শিখতে পারবে। প্রশ্ন: অব্যয় পদ কত প্রকার? প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। উত্তর: অব্যয় পদ প্রধানত চার প্রকার। যেমন, ১. সমুচ্চয়ী অব্যয় ২. অনন্বয়ী অব্যয় ৩. অনুসর্গ ৪. অনুকার বা ধ্বনাত্মক অব্যয়, নিচে এদের সংজ্ঞাসহ উদাহরণ দেওয়া হলো। ১. সমুচ্চয়ী অব্যয়: যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সমন্ধবাচক অব্যয় বলে। সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার:(ক) সংযোজক অব্যয়(খ) বিয়োজক অব্যয়(গ) সংকোচক অব্যয়।২. অনম্বয়ী অব্যয়: যেসব অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশে ব্যবহূত হয়, তাদের অনম্বয়ী অব্যয় বলে। যেমন: ক) উচ্ছ্বাস প্রকাশে—মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ। খ) স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে—হ্যাঁ, আমি যাবো না, আমি যাবো না।গ) সম্মতি প্রকাশে—আমি আজ আলবত যাব, নিশ্চয়ই যাব।ঘ) অনুমোদন বাচকতায়—আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব। ঙ) সমর্থনসূচক জবাবে—আপনি যা জানেন তা তো ঠিকই বটে।চ) যন্ত্রণা প্রকাশে—উঃ পায়ে বড্ড লেগেছে। নাঃ! এত কষ্ট অসহ্য। ছ) ঘৃণা বা বিরক্তি প্রকাশে—ছিঃ ছিঃ তুমি এত নীচ!জ) সম্মোধনে—‘ওগো’ আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ঝ) সম্ভাবনায়—সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। ঞ) বাক্যালংকার অব্যয়—কয়েকটি অব্যয় শব্দ নিরর্থকভাবে ব্যবহূত হয়ে বাক্যের শোভাবর্ধন করে, এদের বাক্যালংকার বলে। ৩. অনুসর্গ অব্যয়: যেসব অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যথা, ওকে দিয়ে এ কাজ হবে না।অনুসর্গ অব্যয় পদান্বয়ী নামেও পরিচিত, অনুসর্গ অব্যয় দুপ্রকার। যথা—১. বিভক্তিসূচক অব্যয় ২. বিভক্তিরূপে ব্যবহূত অনুসর্গ।৪. অনুকার অব্যয়: যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ঋণাত্মক অব্যয় বলে। যথা, বজ্রের ধ্বনি-কড়কড়মেঘের গর্জন-গুড়গুড় ইত্যাদি।অনুভূতিমূলক অব্যয়ও অনুকার অব্যয়ের শ্রেণীভুক্ত। যেমন-ঝাঁ ঝাঁ, খাঁ খাঁ ইত্যাদি। প্রশ্ন: বাংলা বাক্য গঠনে কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকতে পারে? উদাহরণ দাও। উত্তর: বাংলা বাক্য গঠনে ক্রিয়াপদ একটি অপরিহার্য অঙ্গ। ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কাল সূচক বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করতে হয়। যেমন, পড়+ছে = পড়ছে। কিন্তু বাক্যে ক্রিয়াপদ কখনো কখনো উহ্য বা অনুক্ত থাকতে পারে। যেমন, ইনি আমার ভাই (হন)। আজ প্রচণ্ড গরম (অনুভূত হয়) সুতরাং দেখা যায়, বাংলা বাক্য গঠনে সাধারণত ছ এবং ‘আছ’ ধাতু গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল