অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ বীজগণিতের তৃতীয় অধ্যায় থেকে ল.সা.গু নিয়ে আলোচনা এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান করব ল.সা.গু: দুই বা ততোধিক রাশির যে সাধারণ গুণিতকে রাশিগুলোর ন্যূনতম সংখ্যক সম্ভাব্য সাধারণ গুণনীয়ক বর্তমান থাকে, তাকে ওই রাশিসমূহের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে ল.সা.গু বলে। ল.সা.গু নির্ণয়ের পদ্ধতি: ১। প্রদত্ত প্রতিটি রাশিকে ১ম, ২য়, ৩য় ইত্যাদি নামকরণ করতে হবে। ২। ১ম, ২য়, ৩য় ইত্যাদি নামকরণকৃত প্রতিটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করতে হবে। ৩। এখন প্রতিটি রাশির উৎপাদকগুলো থেকে এমন একটি গুণিতক গঠন করতে হবে যেন তাতে প্রতিটি রাশির ন্যূনতম সংখ্যক সম্ভাব্য সাধারণ উৎপাদক বর্তমান থাকে। ৪। প্রদত্ত রাশিগুলোর সংখ্যাবাচক সহগগুলোর পাটিগাণিতীয় ল.সা.গু নির্ণয়ের নিয়ম অনুসারে ল.সা.গু নির্ণয় করতে হবে। ৫। ৩ ও ৪ নম্বর ক্রমিকে প্রাপ্ত ল.সা.গু দুটির গুণফলই হবে নির্ণেয় ল.সা.গু। মনে রাখতে হবে, ল.সা.গু নির্ণয়ে কোনো রাশির + 1 গুণনীয়ক বিবেচনা করা হয় না। যেমন: — 6 এবং — 4-এর ল.সা.গু 12. প্রশ্ন: a2-b2-c2-2bc, b2-c2-a2-2ca এবং c2-a2-b2-2ab এর ল.সা.গু. নির্ণয় করো। সমাধান: ১ম রাশি = a2-b2-c2-2bc = a2-(b2+2bc+c2) = (a)2-(b+c)2 = {a+(b+c)}{a-(b+c)} = (a+b+c) (a-b-c)২য় রাশি = b2-c2-a2-2ca = b2-(c2+2ca+a2) = (b)2-(c+a)2 = {b+(c+a)}{b-(c+a)} = (b+c+a) (b-c-a) = (a+b+c) (b-c-a)৩য় রাশি = c2-a2-b2-2ab = c2-(a2+2ab+b2) = (c)2-(a+b)2 = {c+(a+b)}{c-(a+b)} = (c+a+b) (c-a-b) = (a+b+c) (c-a-b) নির্ণেয় ল.সা.গু = (a+b+c) (a-b-c) (b-c-a) (c-a-b)প্রশ্ন: 2a2b+4ab2, 4a3b-16ab3 এবং 5a3b2(a2+4ab+4b2) এর ল.সা.গু নির্ণয় করো। সমাধান: ১ম রাশি = 2a2b+4ab2 = 2ab (a+b)২য় রাশি = 4a3b-16ab3 = 4ab (a2-4b2) = 4ab {(a)2-(2b)2} = 4ab (a+2b) (a-2b)৩য় রাশি = 5a3b2 (a2+4ab+4b2) = 5a3b2 (a2+2.a.2b+(2b)2} = 5a3b2 (a+2b)2 এখানে 2, 4 এবং 5-এর লসাগু = 20 এবং রাশি তিনটিতে, ab (a+2b), ab (a+2b) (a-2b) এবং a3b2(a+2b) এর ল.সা.গু = a3b2 (a+2b)2 (a-2b) নির্ণেয় ল.সা.গু = 20a3b2 (a+2b)2 (a-2b)