অধ্যায়-১১শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১১ ‘প্রাণীর বিভিন্নতা’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করবো। ১। কোন পর্বের প্রাণীদের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত? ক. প্রোটোজোয়া খ. পরিফেরা গ. নিডেরিয়া ঘ. নিমাটোজ২। কোনটি মানুষের বৈজ্ঞানিক নাম?ক. Panthera tigris খ. Homo sapiens গ. Tenualosa ilisha ঘ. Copsychus saularis৩। কোন পর্বের প্রাণীদেরকে সাধারণত স্পঞ্জ বলা হয়?ক. নিমাটোডা খ. অ্যানেলিডা গ. পরিফেরা ঘ. নিডেরিয়া ৪। সংখ্যার দিক থেকে প্রাণীজগতের সর্ববৃহৎ পর্ব কোনটি?ক. নিডেরিয়া খ. নিমাটোডা গ. অ্যানেলিডা ঘ. আর্থ্রোপোডা৫। কোনটি শিখা কোষের সাহায্যে রেচন কাজ সম্পাদন করে?ক. হাইড্রা খ. জোঁক গ. কাঁকড়া ঘ. যকৃত কৃমি। ৬। নিচের কোন সেটের প্রাণীরা একই পর্বের?ক. ঝিনুক, অক্টোপাস, সেপিয়া খ. প্রবাল, ফিতাকৃমি, কেঁচো গ. অ্যামিবা, জেলিফিশ, শামুকহ ঘ. ফুসফুস কৃমি, অ্যামিবা, মথ ৭। সেঁজুতি শিক্ষাসফরে কক্সবাজারে গিয়ে একটি প্রাণী লক্ষ করলো যার দেহ অখন্ডায়িত, মাংসল এবং পেশীবহুল পা দিয়ে চলাচল করে। প্রাণীটি হলো—ক. সি লিলি খ. পেট্রোমাইজন গ. জেলিফিশ ঘ. ঝিনুক ৮। কোন প্রাণীটির দেহ অসংখ্য ছিদ্রযুক্ত?ক. হাইড্রা খ. স্কাইফা গ. ওবেলিয়া ঘ. প্রবাল।৯। বাংলাদেশে বর্তমানে কত প্রজাতির বন্যপ্রাণী আছে?ক. ৪০০ খ. ৪৫০ গ. ৮০০ ঘ. ৮৫০ প্রজাতি। ১০। করিম বাড়িতে চুন তৈরি করে। সে এ কাজে কোন পর্বের প্রাণী ব্যবহার করে?ক. নিমাটোডা খ. অ্যানেলিডা গ. আর্থ্রোপোডা ঘ. মোলাস্কা।১১। নিচের কোন প্রাণীগুলো একই পর্বের অন্তর্ভুক্ত?ক. কেঁচো ও মশা খ. চিংড়ি ও শামুক গ. হাইড্রা ও ওবেলিয়া ঘ. কচ্ছপ ও অক্টোপাস।১২। কোন পর্বের প্রাণীর দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে?ক. মোলাস্কা খ. অ্যানেলিডা গ. নিমাটোডা ঘ. আর্থ্রোপোডা। ১৩। কোনটি শিখাকোষের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পন্ন করে?ক. কেঁচো খ. চিংড়ি গ. আরশোলা ঘ. ফিতাকৃমি। ১৪। কোনটি ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে?ক. অ্যামিবা খ. এন্টামিবা গ. প্লাজমোডিয়াম ঘ. প্যারামেসিয়াম। ১৫। অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য হলো—i. প্রাণীগুলোর পা সন্ধিযুক্ত ii. দেহ আঙটির মতো খন্ডকে বিভক্তiii. নেফ্রেডিয়াম নামক রেচন অঙ্গন থাকে। কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৬। নেফ্রেডিয়াম কোন প্রাণীটির রেচন অঙ্গ?ক. জোঁক খ. জেলিফিশ গ. সি-লিলি ঘ. কেঁচো কৃমি।১৭। আমাদের দেশে অতিথি পাখিদের আগমনের কারণ কি?ক. খাদ্যের অভাব পূরণ করতে খ. শীত থেকে রক্ষা পেতে গ. ভ্রমণের ইচ্ছা পূরণ করতে ঘ. বংশবৃদ্ধি করতে। ১৮। কোনটি এককোষী প্রাণী?ক. মাছ খ. অ্যামিবা গ. শামুক ঘ. কোয়েল।১৯। ফাইলেরিয়া কৃমি মানুষের কোথায় বাস করে?ক. ফুসফুসে খ. অন্ত্রে গ. চোখে ঘ. রক্তে।২০। হুকওয়ার্ম মানুষের কোথায় বাস করে?ক. রক্তে খ. চোখে গ. অন্ত্রে ঘ. ফুসফুসে।২১। ওবেলিয়া কোন পর্বের প্রাণী?ক. পরিফেরা খ. নিডেরিয়া গ. নিমাটোডা ঘ. অ্যানেলিডা।২২। অক্টোপাস কোন পর্বের প্রাণী?ক. অ্যানোলিডা খ. অ্যার্থ্রোপোডা গ. মোলাস্কা ঘ. ইকাইনোডার্মাটা।২৩। কোন পর্বের প্রাণীরা চ্যাপ্টাকৃমি নামে পরিচিত? ক. পরিফেরা খ. নিডেরিয়া গ. প্লাটিহেলমিনথেস ঘ. নিমাটোডা।২৪। কোনটি আমাশয় রোগ সৃষ্টি করে?ক. অ্যামিবা খ. এন্টামিবা গ. প্লাজমোডিযাম ঘ. প্যারামেসিয়াম।২৫। সরীসৃপের বৈশিষ্ট্য হলো—i. বুকে ভর দিয়ে চলে ii . সম্পূর্ণভাবে পানিতে বাস করেiii. এদের ত্বক শুষ্ক ও আঁঁইশযুক্ত কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৬। শ্রেণী বিন্যাসের জনক কে?ক. জন রে খ. রবার্ট হুক গ. অ্যারিসটোটল ঘ. ক্যারোলাস লিনিয়াস।সঠিক উত্তর: ১। ক ২। খ ৩। গ ৪। ঘ ৫। ঘ ৬। ক ৭। ঘ ৮। খ ৯। ঘ ১০। ঘ ১১। গ ১২। ঘ ১৩। ঘ ১৪। গ ১৫। গ ১৬। ক ১৭। খ ১৮। খ ১৯। ঘ ২০। গ ২১। খ ২২। গ ২৩। গ ২৪। খ ২৫। খ ২৬। ঘ।