বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উপর ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে।৫১. কৃষির আধুনিকায়নে প্রধান বাধা কোনটি ?ক. অনাবাদি জমি খ. অনুপস্থিত ভূস্বামী গ. বর্গাদারি প্রথা ঘ. ভূমির উপবিভাগ।সঠিক উত্তর: ঘ।৫২. বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান খাত কোনটি?ক. শিল্প খ. কৃষি গ. ব্যবসা ঘ. আমদানি-রপ্তানি।সঠিক উত্তর: খ।৫৩. বাংলাদেশে প্রধানত কয় ধরনের শিল্প রয়েছে ?ক. দুই ধরনের খ. তিন ধরনের গ. চার ধরনের ঘ. পাঁচ ধরনের। সঠিক উত্তর: খ।৫৪. বাংলাদেশে পোশাকশিল্পের অগ্রযাত্রার শুরু হয় কোন সালে ?ক. ১৯৭৩ সালে খ. ১৯৭৪ সালে গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭৬ সালে। সঠিক উত্তর: ঘ।৫৫. শিল্পায়নের জন্য আমাদের দেশে কোন দিকে নজর দেওয়া প্রয়োজন? ক. রপ্তানি বৃদ্ধির দিকে নজর দেওয়া খ. বিদ্যুৎসহ শক্তি সম্পদের উন্নয়ন গ. পররাষ্ট্রনীতির উন্নয়ন ঘ. শিক্ষা বিস্তারসঠিক উত্তর: খ।৫৬. বাংলাদেশে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান কত?ক. ৯% খ. ১২% গ. ১৫% ঘ. ১৮ %সঠিক উত্তর: গ।৫৭. কোথায় কোথায় দুটি সিমেন্ট কারখানা অবস্থিত?ক. ছাতক ও ফেঞ্চুগঞ্জে খ. ঢাকা ও সিলেট গ. কুমিল্লা ও পাবনা ঘ. আশু গঞ্জ ও ঘোড়াশালে ।সঠিক উত্তর: ঘ।৫৮. কোন দ্রব্যটির বাজার বিস্তৃত?ক. ফলমূল খ. হীরা গ. পাট ঘ. শুঁটকি মাছ।সঠিক উত্তর: খ।৫৯. কয়েকজন বিক্রেতার বাজারকে কোন বাজার বলা হয়?ক. পূর্ণ প্রতিযোগিতার বাজার খ. একচেটিয়া বাজার গ. অলিগপলি ঘ. একচেটিয়া প্রতিযোগিতামূলক।সঠিক উত্তর: গ।৬০. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কয়জন বিক্রেতা থাকে ?ক. একজন খ. দুজন গ. কয়েকজন ঘ. বহুসংখ্যক সঠিক উত্তর: ঘ।৬১. সমজাতীয় পণ্যের উপস্থিতি রয়েছে কোন বাজারে?ক. একচেটিয়া বাজারে খ. দুজন বিক্রেতার বাজারে গ. কয়েকজন বিক্রেতার বাজারে ঘ. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে।সঠিক উত্তর:: ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল