৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাTransformationপ্রিয় শিক্ষার্থীরা, আজ Assertive sentence-কে কীভাবে Interrogative-এ পরিণত করা যায়, তা আলোচনা করব।Assertive to Interrogative Rule 1: অর্থের পরিবর্তন না ঘটিয়ে Assertive sentence-কে Interrogative sentence-এ পরিবর্তন করার নিয়ম:(i) হ্যাঁ-বোধক Assertive sentence-কে না-বোধক Interrogative sentence-এ পরিবর্তন করে Interrogative sentence গঠন করা যায়।ExampleAssertive : Smoking is a bad habit.Interrogative : Isn’t smoking a bad habit?(ii) অনুরূপভাবে না-বোধক Assertive sentence-কে হ্যাঁ-বোধক Interrogative sentence-এ পরিবর্তিত করে Interrogative sentence গঠন করা হয়। এ ক্ষেত্রে Negative word গুলোকে Affirmative word-এ পরিবর্তিত করা হয়।ExampleAssertive : He is not a great fool.Interrogative : Is he a great fool?Assertive :I was never late.Interrogative :Was I ever late?Rule 2: সাহায্যকারী Verb বিহীন Assertive sentence-কে Interrogative করতে হলে—Don’t/Doesn’t (Present indefinite হলে)Did (Past indefinite হলে)+Subject+base verb+বাকি অংশ+প্রশ্নবোধক চিহ্ন বসবে।ExampleAssertive : They play football.Interrogative : Don’t they play football?Assertive : Jerry liked skates.Interrogative : Didn’t Jerry Like skates?Rule 3: Never/Nothing যুক্ত Assertive Sentence- কে Interrogative করতে হলে never-এর পরিবর্তে ever এবং nothing থাকলে anything বসবে।ExampleAssertive : I never drink tea.Interrogative : Do I ever drink tea?Assertive : There was nothing to do.Interrogative : Was there anything to do?Rule 4: Everybody/everyone/all-কে Interrogative করার সময় এদের পরিবর্তে প্রথমে Who বসে+don’t/doesn’t/didn’t বসে+মূল Verb-এর Present form বসে+মূল verb-এর পরের অংশ বসে+প্রশ্নবোধক চিহ্ন বসে।ExampleAssertive : Everybody wishes to be happy.Interrogative : Who doesn’t wish to be happy?Assertive : All loves flowers.Interrogative : Who doesn’t love flowers?# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল