ইংরেজি শিক্ষক, ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের পার্ট-এ অংশের ৭ নং প্রশ্ন অর্থাৎ Tag question বা Question tag নিয়ে আলোচনা করব। Tag question or question tag is a phrase added to the end of a statement in order to turn it into a question or check that the statement is correct.অর্থাৎ, Tag question বা Question tag হচ্ছে এমন একগুচ্ছ শব্দ যা কোনো Statement-কে প্রশ্নে পরিণত করার জন্য বা Statementটি সঠিক কি না, তা যাচাই করার জন্য Statement-এর শেষে যুক্ত করা হয়। যেমন: i. You went to market, didn’t you?ii. He is a liar, isn’t he?Tag question মূলত, দুই প্রকার। যথা—i. Affirmative tagii. Negative tag.সাধারণত Negative statement-এ Affirmative tag এবং Affirmative statement-এ Negative tag ব্যবহূত হয়।ব্যবহারিক জীবনে আমরা Conversation এর সময় কেবল Statement বা Assertive Sentence এর পরই Tag question করি না, বরং Imperative sentence, Exclamatory sentence প্রভৃতির পরও যৌক্তিকভাবে Tag question করি। এ ক্ষেত্রে Tag question বা Question tag এর Mood টিই গুরুত্বপূর্ণ। Tagএমনভাবে করতে হবে যেন asking for confirmation বা নিশ্চিতকরণের অনুসন্ধিৎসা স্পষ্টভাবে প্রকাশ পায়।Rule 1. সাহায্যকারী verb যুক্ত sentence কে Tag question-এ রূপান্তরে প্রদত্ত sentence-এর সাহায্যকারী verb যুক্ত হয়ে positive sentence এর ক্ষেত্রে negative tag এবং negative sentence এর ক্ষেত্রে positive tag বসে। যেমন: i. We should not pollute water, should we?ii. I shall go there, shalln’t I?iii. They can do it, can’t they? For Practice:i. Rana has bought a book,—-?ii. You will come tomorrow,—-?iii. Karim can not swim,—-?iv. I shall help you, —-?v. Silvy can not write well, —-? # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল