৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, মনিপুর হাইস্কুল, ঢাকামডেল টেস্ট  অংশ-২প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।২১. নিচের কোনটি মরমি সাধনা?ক. শরিয়ত খ. মারফত গ. হাকিকত গ. তরিকত২২. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ব্যক্ত হয়েছে—ক. নদীপ্রেম খ. প্রকৃতিপ্রেম গ. স্বদেশপ্রেম ঘ. স্মৃতিকাতরতা২৩. ‘নিঃসাড়’—শব্দের অর্থ হলো—i) সাড়াহীন ii) নির্জীব iii) নীরবকোনটি ঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৪. ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতায় কালো মেঘে কী খেলে যায়?ক. মেঘের ভেলা খ. তড়িৎ গ. বজ্রপাত ঘ. বৃষ্টি২৫. ‘ভাতি’ অর্থ কী?ক. রাত্রি খ. ঢাক গ. অমা ঘ. দীপ্তি২৬. ‘তাপসী অপর্ণা’ বলা হয়েছে—i) পার্বতীকে ii) দুর্গাকে iii) অন্নপূর্ণাকেকোনটি ঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৭. ‘এই শিশুপার্ক সেদিন ছিল না’—কোন দিন?ক. ১৯৭১ সালের ২৫ মার্চ খ. ১৯৭১ সালের ৭ মার্চগ. ১৯৭১ সালের ২৬ মার্চ ঘ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর২৮. হজরত উমর (রা.) বোনের কাছ থেকে পবিত্র আল কোরআনের কোন সূরা চেয়ে নিয়েছিলেন?ক. সূরা আদ দোহা খ. সূরা আল আবাসা গ. সূরা আল তোয়াহা ঘ. সূরা আন নিসা২৯. ‘বাংলার মুখ’ অর্থ হলো—i) বাংলাদেশের প্রকৃত চেহারা ii) বাংলার রূপ ও স্বরূপ iii) বাংলাদেশের সত্যিকার পরিচয়কোনটি ঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৩০. ‘পল্লীবর্ষা’ কবিতার কবি কল্পনার সৃষ্ট কাহিনিকে কী বলেছেন?ক. রূপকথা খ. জনশ্রুতি গ. কল্পলতা ঘ. উপকথা৩১. ‘অভিযাত্রিক’ কবিতায় অভিযাত্রিকের প্রতি প্রকাশিত হয়েছে—ক. কবির প্রেম খ. কবির শ্রদ্ধা গ. কবির প্রশান্তি ঘ. কবির ভক্তি৩২. ‘জ্বলে পুড়ে মরে ছারখার হলেও তারা অত্যাচারী শাসকের কাছে মাথা নত করবে না—কারা?ক. ছাত্র-জনতা খ. রাজনীতিকেরা গ. কৃষক-শ্রমিকেরা ঘ. গণমানুষউদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:স্মৃতিসৌধের প্রতিটি কণায় গাঁথা/মুক্তিসেনার রক্ত দানের কথা।৩৩. উদ্দীপকের ভাববস্তুর নিদর্শনের সঙ্গে তোমার পাঠ্য কোন রচনার সাদৃশ্য লক্ষ করা যায়?ক. শহীদ স্মরণে খ. মাগো ওরা বলে গ. স্বাধীনতা তুমি ঘ. দুজন বীরশ্রেষ্ঠ৩৪. উল্লিখিত উদ্দীপক ও তোমার পাঠ্য বিষয়ের সাদৃশ্যপূর্ণ রচনার ভাববস্তুর অর্থ হলো—i) স্বাধীনতা লাভ ii) বাংলা ভাষার মর্যাদা লাভ iii) পাকিস্তানিদের পরাজয়কোনটি ঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৫. ‘আজ উড্ডীন সেই রক্তাক্ত পতাকা।’—কোথায় উড্ডীন?ক. মনিরামপুরে খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ. সারা বাংলায় ঘ. রাজধানীতে৩৬. ‘মাগো ওরা বলে’ কবিতায় কার বেদনার কথা বলা হয়েছে?ক. ভাষাশহীদের খ. ছাত্র-জনতার গ. মায়ের ঘ. বাংলার দামাল ছেলেদের৩৭. ‘ইসলাম বলে, সকলে সমান, কে বড় ক্ষুদ্র কেবা।’—এখানে কোন দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে?ক. মানবতাবাদী খ. সাম্যবাদী গ. উদারতাবাদী ঘ. ন্যায়পরায়ণতা৩৮. ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’—কবিতায় উল্লেখ আছে যার প্রসঙ্গ—i) রবীন্দ্রনাথের ii) বুদ্ধদেব বসুর iii) বিষ্ণু দেরকোনটি ঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii৩৯. নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়?ক. সোনার তরী খ. কল্পনা গ. মানসী ঘ. শেষের কবিতা৪০. নিচের কোন পত্রিকাটি একাধিক ব্যক্তি সম্পাদনা করেছেন?ক. সবুজপত্র খ. শিখা গ. ধূমকেতু ঘ. আঙুর।সঠিক উত্তর: অংশ-২২১। খ ২২। গ ২৩। ক ২৪। খ ২৫। ঘ ২৬। ক ২৭। খ ২৮। গ ২৯। ঘ ৩০। গ ৩১। গ ৩২। ঘ ৩৩। গ ৩৪। গ ৩৫। গ ৩৬। গ ৩৭। খ ৩৮। ঘ ৩৯। ঘ ৪০। খ।