৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশ  প্রিয় শিক্ষার্থী, আজ রয়েছে বাংলা ১ম পত্র থেকে সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। আঙিনা পার হইয়া পথের ধারে বাবলাতলায় আসিয়া গফুর থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কাঁদিয়া উঠিল। নক্ষত্রখচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ! আমাকে যত খুশি সাজা দিয়ো, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। তার চরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ কোরো না।ক) গভীর নিশীথে গফুর ও আমিনা কোথায় কাজ করতে যেতে চেয়েছিল?খ) ‘গফুর হু হু করিয়া কাঁদিয়া উঠিল’—কেন? ব্যাখ্যা করো।গ) ‘শুধু ক্ষুধা নয়, সামাজিক বিশৃঙ্খলার জন্যই মহেশের এ পরিণতি’—উদ্ধৃতির সপক্ষে তোমার বক্তব্য তুলে ধরো।ঘ) ‘তার কসুর তুমি যেন কখনো মাফ কোরো না’—কথাটির পরিপ্রেক্ষিতে মহেশ গল্পের পটভূমি বিশ্লেষণ করো।উত্তর: ক. গভীর নিশীথে গফুর ও আমিনা ফুলবেডের চটকলে কাজ করতে যেতে চেয়েছিল।উত্তর: খ. মহেশকে হত্যা করার পর গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার সময় গফুরের বুকের মধ্যে হু হু করে উঠল।মহেশ ছিল গফুরের ছেলের মতো পোষা গরু। সামাজিক বৈষম্য ও অভাব-অনটনের কারণে গফুর একদিন তিক্ত হয়ে মহেশকে লাঙলের মাথা দিয়ে আঘাত করে হত্যা করে। হিন্দু অধ্যুষিত এলাকার প্রভাবশালীদের ভয়ে এবং মহেশের প্রতি ভালোবাসার কারণে তারা সে রাতেই পালাতে চায়। গভীর রাতে পালিয়ে যাওয়ার সময় যেখানে মহেশ বাঁধা থাকত সেই বাবলাতলা গেলে মহেশের প্রতি ভালোবাসা স্বরূপ তার বুকের মধ্যে হু হু করে উঠল।উত্তর: গ. মহেশকে গফুর অভাব-অনটনের মধ্যেও ঘরের খড় খেতে দিয়েছে কিন্তু সামাজিক আধিপত্যের জন্যই গফুর মহেশকে হত্যা করে বলে আমি মনে করি।গফুর ও তার মেয়ে আমিনা প্রচণ্ড অর্থকষ্টে ছিল। খেতের ধান ফুরানোর পর থেকে তারা অনাহারে থাকে। তাদের পোষা গরু মহেশ ছিল গফুরের সন্তানের মতো। গরুটি চরানোর জন্যও তেমন মাঠ-ঘাট ছিল না। যার ফলে গরুটিও অনাহারে থাকত।হিন্দু অধ্যুষিত ওই এলাকায় গফুর ছিল মুসলমান চাষি। পরের জমি চাষ করে সে যে খড় পায়, তা দিয়ে গরুটির পুরো মাস পার হয় না। তর্করত্নের কাছে খড় চাইলেও সে দেয় না—শুধু সামাজিক দোহাই দিয়েই তর্করত্ন সেখান থেকে চলে যায় আর বলে গোহত্যা মহাপাপ। ক্ষুধার জ্বালায় মহেশও ক্রমেই ক্ষিপ্র হতে থাকে। দিনের পর দিন সে দড়ি ছিঁড়ে পরের বাগান খেতে চায়। শিববাবু এর জন্য বিচারও করেছে কিন্তু মহেশকে বাঁচানোর জন্য কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তাই বলা যায়, শুধু অভাবের জন্য মহেশের মৃত্যু পরিণতি সত্য নয়; তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গিই মহেশের পরিণতির জন্য দায়ী।উত্তর: ঘ. ‘মহেশ’ গল্পে গরিব চাষি গফুর, তার মেয়ে আমিনা ও পোষা গরু মহেষকে কেন্দ্র করে কাহিনির আবর্তে সামাজিক প্রেক্ষাপটের প্রতিচিত্রই পটভূমি হয়ে ফুটে উঠেছে।কাশিপুর গ্রামের গফুর হিন্দু অধ্যুষিত এলাকায় একমাত্র মুসলমান চাষি। নিজের কোনো জমি নেই, একটি পোষা গরু তারও খাবার নেই। প্রাচীর ভাঙা বাড়ির পাশেই মহেশ বাঁধা থাকে—অনাহারক্লিষ্ট শীর্ণদেহ।মহেশকে না খেতে দিতে পেরে গফুরেরও অবস্থা শোচনীয়। ওই গ্রামের তর্করত্ন মহেশকে দেখে কটূক্তি করে এবং গফুরকে বারবার সতর্ক করে দেয় এই বলে—‘এ হিদুর গাঁ, ব্রাহ্মণ-জমিদার, সে খেয়াল আছে?’ কিন্তু গফুর পরে যখন তার অভাবের কথা তাকে জানায় তখন সে স্বেচ্ছায় পিছিয়ে যায় এবং জমিদার শিববাবুর ভয় দেখিয়ে বলে যায়, গরুকে না খাইয়ে রাখা এ গ্রামে সম্ভব নয়। গফুর তবুও মহেশকে বাঁচানোর জন্য নিজের ঘরের খড় টেনে টেনে খাওয়াতে থাকে। কিন্তু দরিয়াপুরের খোঁয়াড়ে যখন মহেশকে ছাড়াতে গেল, তখনো সে তার সম্বল পিতলের থালা বন্দক রাখল। কিন্তু ক্ষুধার জ্বালায় মহেশ নিজেকে থামাতে পারেনি। মহেশকে গফুর ১০ টাকায় বিক্রি করতে গেলেও পারেনি। মহেশের প্রতি এমন ভালোবাসা থাকলেও বিক্রির কথা শোনামাত্রই জমিদার শিববাবু তাকে অপমান করে এবং তার পরপরই মহেশ পরের বাগানে ঢুকে বাগান নষ্ট করেছে। বাসায় এসে দেখে আমিনাকেও সে আঘাত করে ফেলে দিয়েছে। রাগে মহেশকে গফুর লাঙলের ফলা দিয়ে আঘাত করে হত্যা করে। কিন্তু কাহিনির এ আবর্ত শুধু সত্য নয়, রক্ষণশীল মনোভাব, সামাজিক বিশৃঙ্খলা ও দারিদ্র্যের শিকারই মহেশকে এই পরিণতিতে এনেছে। তাই রক্ষণশীল সমাজের প্রতি বিক্ষুব্ধ মনোভাবই উক্ত উদ্ধৃতির মূল বিষয়। অর্থাৎ মহেশের মৃত্যুর পর গফুরের বুকফাটা উচ্চারণ—‘তার কসুর যেন কখনো মাফ কোরো না?’