৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাসন্ধি  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি বাংলা ২য় পত্রের ‘সন্ধি’ নিয়ে আলোচনা। ‘সন্ধি’ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে পারলে ভাষা ব্যবহারে যথেষ্ট লাভবান হবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। সন্ধি ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ‘সন্ধি’ বিচ্ছেদে তোমরা অনেকেই ভুল করে থাক। তাই তোমাদের প্রতি লক্ষ রেখে সন্ধির সংজ্ঞা ও কতিপয় গুরুত্বপূর্ণ সন্ধির নিয়ম আজ আলোচনা করব। সন্ধি: পাশাপাশি অবস্থিত দুই বর্ণের পরস্পর মিলনকে সন্ধি বলে। যেমন: নর+অধম = নরাধম। এখানে নরাধম উদাহরণে ‘নর’ শব্দের শেষ বর্ণ ‘অ’ এবং ‘অধম’ শব্দের প্রথম বর্ণ ‘অ’ উভয়ে মিলে ‘আ’ হয়েছে। অর্থাৎ (অ+অ) = আ।সুতরাং কথা বলার সময় তাড়াতাড়ি উচ্চারণের ফলে দুটি ধ্বনি বা বর্ণ মিলে কখনো এক হয়, আবার কখনো একটির প্রভাবে অপরটি বদলে যায়। কাছাকাছি বর্ণের এরূপ মিলনের নামই সন্ধি।সন্ধির প্রয়োজনীয়তা: বাংলা ভাষায় সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। এর ফলে ভাষার স্বাভাবিক উচ্চারণ সহজ হয় এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন হয়। তা ছাড়া শব্দের আকারও ছোট হয়ে আসে। যেমন ‘নর ও অধম’ উচ্চারণে যে আয়াসের প্রয়োজন, নরাধম উচ্চারণে তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয় এবং শ্রুতিমধুর হয়। সন্ধির ফলে ভাষায় নতুন শব্দ গঠন হয়। সুতরাং বাংলা ভাষায় সন্ধির গুরুত্ব অপরিসীম।স্বর সন্ধি: স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলে। যেমন—নব+অন্ন = নবান্ন, দেব+আলয় = দেবালয়। রত্ন+আকার = রত্নাকার ইত্যাদি।ব্যঞ্জন সন্ধি: ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন কিংবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণ মিলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন— দিক্+অন্ত = দিগন্ত, এক+ছত্র = একচ্ছত্র, সৎ+চিন্তা = সচ্চিন্তা ইত্যাদি।বিসর্গ সন্ধি: বিসর্গের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন—নিঃ+অবধি = নিরবধি, নিঃ+রোগ = নিরোগ, আবিঃ+কার = আবিষ্কার ইত্যাদি। বিসর্গ সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয় যেমন— (১) ‘র’ জাত বিসর্গ ও (২) ‘স’ জাত বিসর্গ। খাঁটি বাংলা ভাষায় বিসর্গের উচ্চারণ নেই বলে বাংলায় বিসর্গ সন্ধি হয় না। সংস্কৃতি শব্দেই কেবল বিসর্গ সন্ধি হয়ে থাকে।স্বর সন্ধির নিয়ম: স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলে। স্বর সন্ধির নিয়মগুলো দেওয়া হলো।নিয়ম ১: ‘অ’-কার বা ‘আ’কারের পর ‘অ’ কার কিংবা ‘আ’ কার থাকলে উভয়ে মিলে ‘আ’ কার হয়। যেমন—অ+অ = আ = নব+অন্ন = নবান্নঅ+অ = আ = হিম+আলয় = হিমালয়আ+অ = আ = যথা+অর্থ = যতার্থআ+আ = আ = কারা+আগার = কারাগার।[‘আ’ কার সব সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়]নিয়ম ২: ‘ই’ কার ‘ঈ’ কারের পর ‘ই’ কার কিংবা ‘ঈ’ কার থাকলে উভয়ে মিলে ‘ঈ’ কার হয়। যেমন—ই+ই = ঈ, অতি+ইব = অতীব ই+ঈ = ঈ, প্রতি+ঈক্ষা = প্রতীক্ষাঈ+ই = ঈ, শচী+ইন্দ্র = শচীন্দ্র ঈ+ঈ = ঈ, সতী+ঈশ = সতীশ।নিয়ম ৩: ‘উ’ কার কিংবা ঊ কারের পর ‘উ’ কার কিংবা ‘ঊ’ কার থাকলে উভয়ে মিলে ‘ঊ’ কার হয়। যেমন—উ+উ = ঊ, কটু+উক্তি = কটূক্তিউ+ঊ = ঊ, লঘু+ঊর্মি = লঘূর্মি।নিয়ম ৪: ‘অ’ কার বা ‘আ’ কারের পর ‘ই’ কার বা ‘ঈ’ কার থাকলে উভয়ে মিলে ‘এ’ কার হয়। যেমন—অ+ই = এ, দেব+ইন্দ্র = দেবেন্দ্রআ+ই = এ, মহা+ইন্দ্র = মহেন্দ্রঅ+ঈ = এ, অপ+ঈক্ষা = অপেক্ষাআ+ঈ = এ, মহা+ঈশ = মহেশ।নিয়ম ৫: ‘অ’ কার কিংবা ‘আ’ কারের পর ‘উ’ কার বা ‘ঊ’ কার থাকলে উভয় মিলে ‘ও’ কার হয়। যেমন—অ+উ = ও = পর+উপকার = পরোপকার হিত+উপদেশ = হিতোপদেশ অ+ঊ = ও = চল+ঊর্মি = চলের্মি, নব+উঢ়া = নবোঢ়াআ+উ = ও, মহা+উৎসব = মহোৎব, কথা+উপকথন = কথোপকথনআ+ঊ = ও, গঙ্গা+ঊর্মি = গঙ্গোর্মি, মহা+ঊর্মি = মহোর্মি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল