প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা উপসর্গ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য থাকছে উপসর্গ নিয়েআলোচনা। উপসর্গ বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বের একটি অংশ। উপসর্গের প্রয়োগের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করা সহজ। এর মাধ্যমে শব্দের অর্থের পরিবর্তন, সংকোচন বা অন্য কোনো পরিবর্তন হয়ে থাকে। সুতরাং উপসর্গ ব্যবহার বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন: উপসর্গ কাকে বলে? কত প্রকার ও কী কী?উত্তর: বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয় সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীনভাবে বাক্যে পদ হিসেবে ব্যবহূত না হয়ে অন্য কোনো পদের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন বা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাকে উপসর্গ বলে। যেমন— প্র, পরা, অপ, অনা, অধা, রাম, গর ইত্যাদি। উপসর্গ তিন প্রকার: যেমন- (১) বাংলা উপসর্গ, (২) সংস্কৃতি উপসর্গ, (৩) বিদেশ উপসর্গ। ১) বাংলা উপসর্গ: বাংলা উপসর্গ মোট ২১টি। এগুলো হলো— অ, অঘা, অজ, অনা, আ, আত, আন, আব, ইতি, ওন, কদ, কু, নি, পাতি, বি, তব, রাম, স, সা, সু, হা। উদাহরণ: অ — অকাজ, অমিল, অপয়া।অনা — অনাচার, অনাবৃষ্টি, অনাদায়অঘা — অঘারাম, অঘাচণ্ডী ইত্যাদি।২) সংস্কৃত উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহূত সংস্কৃত উপসর্গ ২০টি। যেমন: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, আপ, উপ, আ। উদাহরণ: প্র — প্রহার, প্রকৃষ্ট, প্রবাহ, প্রবোধপরা — পরাজয়, পরাহতঅপ — অপমান, অপবাদ, অপব্যাখ্যা ইত্যাদি। ৩) বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহূত বিদেশি উপসর্গের মধ্যে ফরাসি, ইংরেজি উপসর্গের ব্যবহার বেশি দেখা যায়। যেমন: ফরাসি উপসর্গ: আম—আমদরবার। আমপাবলিক। কার — কারখানা, কারসাজি, কারবার।গর — গরমিল, গরহাজির।বদ — বদনাম, বদমেজাজি, বদহজম ইত্যাদি।ইংরেজি উপসর্গ: ফুল — ফুলপ্যান্ট, ফুলবাবু, ফুলফ্রি।হাফ — হাফশার্ট, হাফটিকিট, হাফফ্রি ইত্যাদি। প্রশ্ন: ‘উপসর্গের অর্থ বাচকতা নাই কিন্তু অর্থ দ্যোতকতা আছে’—ব্যাখ্যা করো।উত্তর: অর্থহীন অথচ অর্থদ্যোতক যেসব অব্যয় শব্দ কৃদন্ত বা নাম শব্দের পূর্বে বসে শব্দগুলোর অর্থের সংকোচন, সম্প্রসারণ কিংবা অন্য কোনো পরিবর্তন সাধন করে, তাকে উপসর্গ বলে। যেমন — আগমন, পরিহার, নির্বাক ইত্যাদি।উপসর্গের কোনো নিজস্ব অর্থবাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে মাত্র। নাম বা কৃদন্ত শব্দের পূর্বে যুক্ত না হয়ে স্বাধীনভাবে থাকলে উপসর্গের কোনো অর্থ নেই কিন্তু নাম বা কৃদন্ত শব্দের সঙ্গে যুক্ত হলেই আশ্রিত শব্দকে অবলম্বন করে বিশেষ বিশেষ অর্থ দ্যোতক সৃষ্টি করে। যেমন — ‘হার’ একটি শব্দ, যার অর্থ পরাজয়। এর আগে প্র, বি, আ, উপসর্গগুলো যুক্ত করলে যথাক্রমে প্রহার, বিহার, আহার, শব্দ তৈরি হয়। যার অর্থ মারা, ভ্রমণ করা এবং ভোজন করা। সুতরাং দেখা যায়, উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই কিন্তু অন্যান্য শব্দের পূর্বে বসে অর্থদ্যোতকতা সৃষ্টি করে মাত্র। অবশ্য বাংলা ভাষায় ‘অতি’ ও প্রতি এই দুটো উপসর্গের কখনো কখনো স্বাধীন প্রয়োগ হতে পারে। যেমন—অতি বাড় ভালো নয়, মাথাপ্রতি এক টাকা চাঁদা দাও।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল