৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসর্গ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য থাকছে বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বের একটি অংশ, উপসর্গ নিয়ে। উপসর্গের প্রয়োগের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করা সহজ। এর মাধ্যমে শব্দের অর্থের পরিবর্তন, সংকোচন বা অন্য কোনো পরিবর্তন হয়ে থাকে। সুতরাং উপসর্গ ব্যবহার বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন: বাংলা, তৎসম (সংস্কৃত) বিদেশি প্রতিটি শ্রেণীর তিনটি করে উপসর্গের উদাহরণ দিয়ে বাক্যে প্রয়োগ দেখাও।উত্তর: বাংলা উপসর্গ: আ, অ, ভর, অ = আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে। আ — ভিক্ষার চালা কাঁড়া আর আকাঁড়াভর — এই ভরদুপুরে কোথায় যাবে?তৎসম (সংস্কৃত উপসর্গ): প্র. অভি, সম প্র — কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটেছে।অভি — মনের অভিব্যক্তি প্রকাশই হচ্ছে সাহিত্য।সম — তুমি যা বলছ তা সম্পূর্ণ সত্য নয়।বিদেশি উপসর্গ: গর, বে, খাস।গর — হিসাবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে।বে — বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।প্রশ্ন: নিচের কোনটি কোন ধরনের উপসর্গ?নিখাদ, প্রতিদিন, ফিবছর, বেহায়া, অনুসরণ, উপহার, আলুনি, বেআদব, নিখুঁত, ফুলবাবু, অনুবাদ, পাতিহাঁস, রামছাগল, নিমরাজি।উত্তর: বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ রয়েছে। ওপরের শব্দগুলো উল্লিখিত তিন শ্রেণীর কোনো না কোনো উপসর্গের অন্তর্গত। নিচে এদের শ্রেণী বিভাজন করা হলো।বাংলা উপসর্গ: নিখুঁত, পাতিহাঁস, রামছাগল, আলুনি।সংস্কৃত উপসর্গ: নিখাদ, প্রতিদিন, উপহার, অনুসরণ, অনুবাদ।বিদেশি উপসর্গ: ফিবছর, বেহায়া, বেআদব, ফুলবাবু, নিমরাজি।