আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা১। বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনির ব্যবহার নেই?ক. ন-ধ্বনির খ. ণ-ধ্বনির, ষ-ধ্বনির গ. ট-বর্গীয় ধ্বনির ঘ. প-বর্গীয় ধ্বনির২। যেসব তৎসম শব্দে ‘ষ’ আছে তা বাংলায় কী অবস্থায় আছে?ক. বিকৃত হয়েছে খ. অবিকৃত অবস্থায় আছে গ. কিছু বিলুপ্তির পথে ঘ. সবকটিই অশুদ্ধ৩। সমাসবদ্ধ শব্দে দুই পদের অর্থের প্রাধান্য থাকলে ণ-ত্ব বিধান খাটে না—এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। এর উদাহরণ কোনটি?ক. অনুষঙ্গ খ. যতন গ. রতন ঘ. ত্রিনয়ন৪। আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আসা শব্দে ‘ষ’ হয় না—এ বিধান অনুসারে কোন বানানটি শুদ্ধ?ক. পোশাক খ. পৌষ গ. বাস ঘ. কাষ্ঠ৫। স্বভাবতই ‘মূর্ধণ্য-ণ-এর ব্যবহার হয়েছে কোনটিতে?ক. বাণী খ. মরণ গ. ঘণ্টা ঘ. ব্যাকরণ৬। কোন জাতীয় শব্দে ‘ষ’-এর ব্যবহার হয়?ক. তৎসম খ. বিদেশি গ. বাংলা ঘ. তদ্ভব৭। কোন শব্দের বানান ‘ষত্ব বিধান’ অনুসারে শুদ্ধ?ক. ইস্টার্ন খ. অগ্নিষাৎ গ. অনুসঙ্গ ঘ. মুমূর্ষু৮। স্বভাবত ‘ষ’-এর ব্যবহার হয়েছে কোন শব্দে?ক. অনুষঙ্গ খ. অভিষেক গ. অনুষ্ঠান ঘ. অভিলাষ৯। কোন বানানটি সঠিক?ক. মাস্টার খ. ফটোস্ট্যাট গ. কস্ট ঘ. ওষ্ঠ১০। কোন দুটি বর্ণের সঙ্গে যুক্ত হলে দন্ত্য-স মূর্ধণ্য-ষ হয়?ক. ত, থ খ. র, ষ গ. ট, ঠ ঘ. ড, ঢ১১। কোন শব্দের বানানে স্বভাবতই ‘ষ’ হয়?ক. তৃষ্ণা খ. দ্বেষ গ. দৃষ্টি ঘ. বর্ষণ১২। ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহূত হয়?ক. ন খ. ঋ গ. র ঘ. ণ১৩। কোনটির বানান অশুদ্ধ?ক. সরণি খ. সুবর্ণ গ. অনুষঙ্গ ঘ. ফটোস্ট্যাট১৪। কোন জাতীয় শব্দে ‘ণ’-এর ব্যবহার হয় না?ক. তদ্ভব শব্দে খ. তৎসম শব্দে গ. অর্ধ-তৎসম শব্দে ঘ. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে১৫। ষ-ত্ব বিধানের স্বাভাবিকভাবে ‘ষ’ হয়েছে কোন শব্দে?ক. মানুষ খ. বর্ষা গ. নষ্ট ঘ. বিষয়১৬। বিদেশি শব্দে ‘ষ’-এর ব্যবহার কেমন?ক. হয় খ. হয় না গ. কখনো হয় ঘ. বিশেষ অর্থে১৭। নিচের কোন শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়?ক. কৃপণ খ. লাবণ্য গ. কাণ্ড ঘ. ব্রাহ্মণ১৮। নিচের কোন ধরনের শব্দেই কেবল ‘ণ’ পাওয়া যায়?ক. তৎসম খ. অর্ধ-তৎসম গ. তদ্ভব ঘ. সব ধরনের১৯। কোন বানানটি ভুল?ক. বরষণ খ. লবণ গ. কাণ্ড ঘ. পাষাণ২০। ট ও ঠ-এর আগে কী যুক্ত হয়?ক. ণ খ. ষ গ. ষ, ণ ঘ. ন২১। কোনটি স্বভাবতই ‘মূর্ধণ্য-ষ’-এর উদাহরণ?ক. কাষ্ঠ খ. বিষয় গ. কৃষক ঘ. ষড়যন্ত্র২২। কোন বর্ণের পর ‘ষ’ ব্যবহার হয়?ক. ‘স’ খ. ‘শ’ গ. ‘ঋ’ ঘ. ‘ড়’২৩। ঋ, র, ষ-এর পরে তৎসম মূর্ধণ্য-ণ ব্যবহূত হয়—এই সূত্রের বাইরের উদাহরণ কোনটি?ক. কৃষ্ণ খ. হরিণ গ. বিশেষণ ঘ. ব্যাকরণ২৪। নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে?ক. তৃণ খ. বর্ণ গ. রামায়ণ ঘ. পাণি২৫। বিদেশি এবং তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না?ক. শ খ. ণ গ. স ঘ. হ২৬। ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?ক. ধ্বনি তত্ত্বে খ. শব্দ তত্ত্বে গ. বাক্য তত্ত্বে ঘ. অর্থ তত্ত্বে২৭। স্বভাবতই ‘ণ’ হয়েছে কোন শব্দটিতে?ক. বিশেষণ খ. কণিকা গ. কণ্টক ঘ. গ্রহণ২৮। ‘ঋ’, ‘র’, ‘ষ’-এর পরে কোন বর্ণটি হয়?ক. ণ খ. ন গ. ন্ন ঘ. স্ন২৯। ষ-ত্ব বিধান অনুযায়ী কোন বানানটি ভুল?ক. অনুষঙ্গ খ. সুষমা গ. অভিষেক ঘ. স্টেশন৩০। শব্দের সাথে কী যুক্ত হলে ‘ষ’ হবে না?ক. র/ম খ. ণ-ত্ব বিধান গ. ‘ই’ ‘উ’ উপসর্গ ঘ. সাৎ প্রত্যয়।# সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল২০১১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য২০১১ সালের এসএসসি পরীক্ষার সমাজিক বিজ্ঞান, ভূগোল, সাধারণ বিজ্ঞান, রসায়ন, ও ব্যবসায় পরিচিতি বিষয়ের সিলেবাসের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল প্রশ্নপত্রে বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্ন নির্বাচন ও মান বণ্টন পড়াশোনায় ছাপা হবে আগামীকাল সোমবার।