৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা : বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি  সৃজনশীল পদ্ধতিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ে ছুটি গল্পের বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ৩৭। ‘ছুটি’ গল্পে প্রধান চরিত্র কোনটি?(ক) ফটিক (খ) ফটিকের মামি (গ) বিশ্বম্ভর বাবু (ঘ) ফটিকের মা৩৮। বিশ্বম্ভরের কাণ্ডজ্ঞানের ওপর তাঁর স্ত্রীর আস্থা কমে যাওয়ার কারণ কী?(ক) ফটিকের প্রতি অকারণ পক্ষপাতিত্ব (খ) নিজের ছেলেদের লেখাপড়ার প্রতি ঔদাসীন্য (গ) ফটিককে কলকাতার স্কুলে ভর্তি করিয়ে দেওয়া (ঘ) ফটিককে নিজের সঙ্গে কলকাতায় নিয়ে আসা৩৯। নৌকার পালে ব্যবহূত কাষ্ঠদণ্ডকে কী বলে?(ক) দাঁড় (খ) বৈঠা (গ) সারেং (ঘ) মাস্তুল৪০। ‘রাজসম্মান’ রক্ষার্থে ফটিক মাখনকে শাসন করল না কেন?(ক) মাখনকে ভয় পায় বলে (খ) আরেকটা ভালো খেলা মাথায় এসেছে বলে (গ) খেলা শুরু ছাড়াই আশাতীত ফল লাভের প্রত্যাশায় (ঘ) মা বকবে বলে৪১। ‘এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়’—এখানে কোন বয়সের কথা বলা হয়েছে(ক) শৈশবের (খ) কৈশোরের (গ) বয়ঃসন্ধিকালের (ঘ) যৌবনের৪২। তের-চৌদ্দ বছর বয়সীদের প্রতি বড়দের আচরণ হবে—(ক) বন্ধুসুলভ (খ) স্নেহশীল (গ) সখ্যপূর্ণ (ঘ) উদারউজিরপুর গ্রামের আয়শা খাতুনের দুটি সন্তান। তিনি বড় ছেলেকে শহরে হোস্টেলে রেখে পড়াশোনার ব্যবস্থা করলেন। পরিবার, বন্ধু-বান্ধবহীন নতুন পরিবেশ ছেলেটির কাছে দুঃসহ হয়ে উঠল।৪৩। উদ্ধৃতাংশটি তোমার পাঠ্য বইয়ের কোনো রচনার সঙ্গে সংগতিপূর্ণ (ক) অপূর্ব ক্ষমা (খ) জাগো গো ভগিনী (গ) ছুটি (ঘ) মহেশ৪৪। নিজস্ব পরিচিত পরিবেশ থেকে কাউকে স্থানান্তরিত করলে যে পরিস্থিতির সৃষ্টি হয় তা হলো—i. জীবন দুর্বিষহ হয়ে ওঠে ii. স্মৃতিকাতর হয়ে পড়ে iii. স্বজনদের কাছে পাওয়ার আকুলতা বাড়েনিচের কোনটি সঠিক?— ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii৪৫। ‘বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটি ভাবোদয় হইল’—এখানে ফটির চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছেi. নেতৃত্বদানের ক্ষমতা ii. নেতৃত্বের প্রতি আনুগত্য iii. প্রত্যুৎপন্নমতিত্বকোনটি সঠিক?— ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iiiছুটি: সঠিক উত্তর: ১। খ, ২। ক ৩। ক, ৪। গ, ৫। ক, ৬। খ, ৭। ঘ, ৮। খ, ৯। ঘ, ১০। ঘ, ১১। গ, ১২। গ, ১৩। গ, ১৪। গ, ১৫। গ, ১৬। ঘ, ১৭। খ, ১৮। ক, ১৯। খ, ২০। খ, ২১। গ, ২২। গ, ২৩। ঘ, ২৪। খ, ২৫। ক, ২৬। ঘ, ২৭। গ, ২৮। ঘ, ২৯। খ, ৩০। ক, ৩১। গ, ৩২। ঘ, ৩৩। ক, ৩৪। ঘ, ৩৫। গ, ৩৬। ক, ৩৭। ক, ৩৮। ঘ, ৩৯। ঘ, ৪০। খ, ৪১। খ, ৪২। খ, ৪৩। গ, ৪৪। ঘ, ৪৫। গ।