ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাসুপ্রিয় শিক্ষার্থী, গতকালের পর আজ তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের Completing Sentence-এর কিছু Rules এবং উদাহরণ নিয়ে আলোচনা করব।Rule 9 : Till-পর্যন্ত, until-না পর্যন্ত, Until শব্দটি negative অর্থ প্রকাশ করে। তাই until দ্বারা যে clause শুরু হয়, সে clause-এ no বা not বসে না। যেমন:i) Read till I do not come back.ii) They will not go out until the rain stops.iii) Riti was anxious till her mother gave her consent.For practice :i) He will be waiting for me until .............ii) Allah is with us till .................iii) ................. until you know it.iv) She made no joke till .................v) They continued working till .................Rule 10 : As/ since সাধারণত কারণ হিসেবে ব্যবহার করা হয়। As/ since যুক্ত বাক্যে উভয় পাশে একই Tense হবে। যেমন:i) Since there was no wind to fill the sails, the ship rested unmoving.ii) We should not live in luxury since our country is poor.iii) Since the water was very salty, they could not drink it.For practice : i) As I am ill, .................ii) Since the autumn has set in, .................iii) As the albatross came, .................iv) Since he got relieved of, .................v) As they finished writing in time, ...........