Complex থেকে Simple সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছো। আজ আমরা ইংরেজি ২য় পত্রের Part A অংশের Transformation of Sentences নিয়ে আলোচনা করব। তোমাদের সুবিধার্থে Transformation of Sentences-এর কিছু Rule নিচে দেওয়া হলো। তোমরা যত্নসহকারে এগুলো চর্চা করবে। Complex থেকে Simple-এ পরিবর্তনের নিয়ম:Rule-1: If দ্বারা গঠিত শর্তমূলক Complex Sentence-কে Simple করার সময় i. Sentencesটি Negative হলে ‘without’ এবং Affirmative হলে ‘By’ দ্বারা আরম্ভ হয়; ii. If থেকে Verb-এর পূর্ব পর্যন্ত উঠে যায়; iii. If যুক্ত clause-এর Main Verb-এর সঙ্গে ing যোগ হয়;iv. Verb-এর পরের অংশ বসে; v. দ্বিতীয় Clauseটি অপরিবর্তিত থাকে; যেমন—Complex : If you do not take physical exercise, you will not be healthy.Simple: Without taking physical exercise, you will not be healthy.Complex: If we read newspapers, we can learn many things of the world.Simple: By reading newspapers, we can learn many things of the world.Complex: If you had not studied hard, you could not do well in the exam.Simple: Try yourself.Complex: If you work hard, you will prosper in life.Simple: Try yourself.Rule-2: Though/Although যুক্ত Complex Sentence-কে simple করার সময়—i. Though/Although-এর পরিবর্তে ‘Inspite of ‘ বসে; ii. Sub-ordinate Clause -এর Subject-এর Possessive form বসে; iii. মূল verb-এর সঙ্গে ‘ing’ যুক্ত হয়; iv. Sub-ordinate Clause-এর object ও Main Clause অপরিবর্তিত থাকে; যেমন:Complex : Though the man looks cruel, he is kind.Simple : Inspite of the man’s looking cruel, he is kind.Complex : Although he has vast riches, he wants more.Simple :Inspite of his having vast riches, he wants more.Complex: Though he tried heart and soul, he could not succeed.Simple : Try yourself.Complex : Although he was intelligent, he could not pass in the exam.Simple : Try yourself.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল