ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাRight form of verbs সুপ্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের Right form of verbs নিয়ে আলোচনা করব। ইংরেজি দ্বিতীয় পত্রের এ অংশে Clue-সহ কিংবা Clue ব্যতীত পাঁচটি শূন্যস্থান সংবলিত একটি Passage দেওয়া থাকবে। তোমাদের Number, Person, Tense ও Voice অনুসারে verb-এর সঠিক রূপ ব্যবহার করে Passageটি সম্পূর্ণ করতে হবে। Rule-1 : Subject 3rd person singular number হলে Present Indefinite Tense-এ মূল verb-এর সঙ্গে s বা es যোগ হবে। অন্য Person বা Plural number হলে মূল Verb-এর সঙ্গে s বা es সংযুক্ত হবে না। Example :(a) Rina (eat) — rice. Ans. Rina eats rice. (b) She (change) — it. Ans. She changes it. (c) Mitu (sing) — a song. Ans. Mitu sings a song. Exercise for Practice :(a) A student (buy) — a lot of books. (b) The girl (dance) — on the stage.(c) He (dislike) — to smoke.(d) Bangladesh (need) — skilled manpower. Rule-2 : Universal truth (চিরন্তন সত্য), habitual fact (অভ্যাসগত কর্ম), historical event (ঐতিহাসিক ঘটনা) বোঝালে Present Indefinite Tense হবে। একে ‘Universal present tense’ও বলে। Example :(a) The sun (rise) — in the East.Ans. The sun rises in the East.(b) The earth (move) — round the sun. Ans. The earth moves round the sun.(c) Day (come) — after night.Ans. Day comes after night.Exercise for practice : (a) A pious man (get) — peace. (b) Darkness (symbolise) — sin. (c) Ice (float) — on water. (d) The moon (appear) — at night. Rule-3 :বাক্যে ব্রাকেটের মধ্যে যদি be verb থাকে তবে be verbটি Subject-এর Number, Person ও বাক্যের Tense অনুযায়ী am, is, are/was, were হয়। তবে বাক্যের Subject singular হলে বাক্যের verbটিও singular হবে, আর বাক্যের Subjectটি plural হলে verbটিও plural হবে।Example :(a) The virtuous (be) — blessed. Ans. The virtuous are blessed.(b) The rich (be) — not always happy.Ans. The rich are not always happy.Exercise for Practice :(a) Bees (be) — industrious. (b) There (be) — a book on the table. (c) They (be) — in the Heaven. # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল