৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Passage Narrationপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। পরীক্ষায় প্রশ্নপত্রের ৫ নম্বর প্রশ্নে Direct Speech-এর একটি ছোট প্যাসেজ দেওয়া থাকে। তোমাদের এ প্যাসেজটির Speech পরিবর্তন করতে হবে। Rules of Passage Narration:একটি Passage কতকগুলো Sentence-এর সমষ্টি। তাই একটি Passage-এ কিছু Sentence Assertive হতে পারে, আবার কিছু Sentence Interrogative বা অন্য ধরনেরও হতে পারে। সেজন্য প্রতিটি Sentence-এর ধরন বুঝে ওই Sentence-এর Speech পরিবর্তন করতে হয়।Rule 1: Passageটি পড়ে Speaker (বক্তা) ও Person Spoken to (শ্রোতা) এবং Sentenceগুলোর mood (ক্রিয়ার ধরন) বের করতে হবে।Rule 2 : Reporting Verbটি মাঝে বা শেষে থাকলেও Indirect করার সময় তাকে Sentence-এর শুরুতে নিয়ে আসতে হবে।Example : Direct : “I’m not looking for this idle man, “The household said to the manager, “for the work of my house.”Indirect : The household said to the manager that he was not looking for that idle man for the work of his house.Rule 3 : কোনো বক্তার পর পর একাধিক উক্তি (Speech) থাকলে দ্বিতীয় বা এর পরের Speechগুলোর ক্ষেত্রে added, further added, also said, again said ইত্যাদি ব্যবহার করতে হয়। কিন্তু দুটি Interrogative পর পর থাকলে দ্বিতীয়টির ক্ষেত্রে again/also asked হয়।Example : Direct: He said, “I can chop some wood today. I shall come again tomorrow.”Indirect: He said that he could chop some wood that day. He added that he would come again the next day.Rule 4 : Reported Speech-এ “yes” or “no” থাকলে Indirect করার সময় যথাক্রমে replied in the affirmative that এবং replied in the negative that বসে।Example : Direct: Jhumu said to Mitu, “Are you going to Chittagong tomorrow?” “No, I have changed my decision,” said Mitu.Indirect : Jhumu asked Mitu if she was going to Chittagong the next day. Mitu replied in the negative that she had changed her decision.Rule 5 : Direct Speech-এ “Sir” থাকলে Indirect Speech-এ “Sir”-এর পরিবর্তে respectfully ব্যবহার করতে হয়।Example : Direct: “Yes, Sir,” She replied, “I have done my duty.”Indirect : She replied respectfully in the affirmative that she had done her duty.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল