৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Narrationপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। Rule 6 : Direct Speech-এ যদি কাউকে address করা হয়, তবে addressing as দিয়ে Indirect Speech শুরু করতে হয়।Example : Direct: “Are you hungry, friends?” said the shrewd King.Indirect : Addressing them as friends, the shrewd King asked if they were hungry.Rule 7 : Direct Speech-এ by Allah, by Jove, by God, by my life ইত্যাদি থাকলে swearing by Allah/Jove/God ইত্যাদি ব্যবহার করতে হয়।Example : Direct: “By Allah,” he replied, “I will not leave this house.”Indirect : Swearing by allah, he replied that he would not leave that house.Rule 8 : Inverted comma-এর বাইরে কোনো, phrase বা clause থাকলে তা অপরিবর্তিত অবস্থায় শুরুতে বসে। এ ক্ষেত্রে Present participle যুক্ত অংশ থাকলে তা শুরুতে লেখাই শ্রেয়।Example: Direct: “Are you brothers?” asked the mistress of the house, turning to the Dervishes.Indirect : Turning to the dervishes, the mistress of the house asked if they were brothers.Rules 9: Direct Narration-এ Assertive Sentence-এর ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন থাকলে Indirect করার সময় Reporting verb-এর পূর্বে Being surprised লিখতে হয় এবং Reporting verb টিকে ask/asked দিয়ে পরিবর্তন করতে হয়।Example: Direct: She said to me, “You have remembered how she looked all these years?”Indirect : Being surprised, she asked me if I had remembered how she had looked all these years.Rule 10: Direct Speech-এ “Thank You” থাকলে Indirect করার সময় Reporting verb-এর subject+thanked+Reporting verb-এর object বসে।Example: Direct: He said to me, “Thank You.” Indirect: He thanked me.Rule 11: Direct speech-এ “Good bye” থাকলে Indirect করার সময় Reporting verb-এর subject+bade+object+good bye বসে। Example: He said, “Good-bye, my friends.”Indirect: He bade his friends good bye.