৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Transformationপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইংরেজি ২য় পত্রের Part A অংশের Transformation of Sentences নিয়ে আলোচনা করব।Rule 5 : Vt [Vt = Verb transitive] + Object + Present participle যোগে গঠিত Simple sentence কে Complex sentence এ পরিবর্তন করার নিয়ম: [Vt=Verb transitive]Present participle এর পূর্ববর্তী বাক্যাংশ অপরিবর্তিত থাকে+verb এর object এর পর relative pronoun হিসাবে that, which ইত্যাদি বসে+finite verb এর tense অনুযায়ী relative pronoun এর পরে to be verb বসে+present participle থেকে পরবর্তী বাক্যাংশ অপরিবর্তিত থাকে।Example : Simple : I saw a bird flying in the sky.Complex : I saw a bird which was flying in the sky.N.B. তবে pronominal object (me, us, you, him, them, her) থাকলে নিয়মটি হবেSubject+verb+that/when+ objectটির Subjective form+ tense অনুযায়ী be verb+present participle সহ বাকি অংশ।Example : Simple : I saw him going to school.Complex : I saw that he was going to school.