৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Transformationপ্রিয় শিক্ষার্থীরা, পূর্ব প্রকাশের পর আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশের Transformation of Sentences থেকে আলোচনা করব। Rule 6 : In spite of যুক্ত simple sentence-কে complex-এ পরিণত করতে হলে In spite of-এর পরিবর্তে though বা although বসে + sub বসে +being-এর পরিবর্তে to be verb এবং having-এর স্থলে to have verb বসে + adjective/noun বসে+ comma বসে + অপর sentenceটি বসে।Example: Simple : In spite of his being healthy, he is lazy. complex : Though he is healthy, he is lazy.Rule 7: Because of/due to/owing to/on account of/for যুক্ত simple sentence-কে complex-এ পরিবর্তনের নিয়ম:প্রথমে since/as বসবে + subject বসে + verb বসে + adjective/noun বসে + comma বসে + অপর বাক্যটি বসে।Example: Simple : Because of my illness, I could not join to meeting. Complex : Since I was ill, I could not join the meeting.Rule 8: ‘Without + verb ing form যুক্ত simple sentence-কে complex করার নিয়ম:Without-এর পরিবর্তে if + Subject + do not/doesn’t/ + মূল verb + adjective / noun + comma + sentence-এর বাকি অংশ বসবে।Example: Simple: Without working hard, you can’t succeed in life. Complex : If you do not work hard, you can’t succeed in life.Rule-9 : By + verb + ing form যোগে গঠিত simple sentence-কে complex sentence-এ পরিবর্তন করার নিয়ম:By-এর স্থলে sentence-এর প্রথমে if+subject বসে + মূল verb বসে + subject + sentence-এর বাকি অংশ বসবে।Example: Simple : By eating a balanced diet we can live well. Complex : If we eat a balanced diet, we can live well.Rule 10 : Subject + verb + adjective + noun যুক্ত simple sentence-কে complex করার নিয়ম: subject + verb বসে + noun বসে + noun-এর relative pronoun বসে + tense ও noun অনুযায়ী be verb বসে + adjective বসে। Example: Simple : I saw a lame man.Complex : I saw a man who was lame.তবে adjectiveটি subject-কে qualify করলে নিয়মটি হবে: It + tense অনুযায়ী be verb + subject + relative pronoun + verb + adjective. Example : Simple : Heath is wealth.Complex : It is health which is wealth.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল