Transformationপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য় পত্রের Part-A অংশের ৬ নম্বর প্রশ্ন অর্থাৎ complex sentence থেকে simple sentence এ পরিবর্তন করার নিয়ম নিয়ে আলোচনা করব।Complex to SimpleRule 1: since/as/when-যুক্ত complex sentence-কে Simple sentence-এ পরিবর্তন করতে হলে—(i) Complex sentence-এর দুটি clause-এর subject এক হলে সে ক্ষেত্রে simple sentence-এ পরিবর্তনের নিয়ম:since/as/when উঠে যায় + subordinate clause-এর মূল verb-এর ing form, subordinate clause-এর প্রথমে বসে + main clauseটি অপরিবর্তিত থাকে। Example:Complex : When the thief saw the police, he ran away.Simple : Seeing the police, the thief ran away.(ii) দুটি clause-এর subject ভিন্ন হলে এবং প্রথম clauseটিতে am/is/are/was/ were/has/have/had থাকলে প্রথম clause-এ am/is/are/was/were-এর পরিবর্তে being বসে বা has/have/had-এর পরিবর্তে having বসে + দ্বিতীয় clauseটি বসে। Example:Complex : When the sun had set, we stopped our playing.Simple : The Sun having set, we stopped our playing.(iii) Complex sentence-এর clause দুটির subject যদি এক হয় এবং to be verb থাকে, তবে since/as-এর পরিবর্তে প্রথমে because of + সেই clause-এর subject-এর possessive form বসে + am/is/are/was/ were-এর পরিবর্তে being বা has/have/had-এর পরিবর্তে having + sentence-এর বাকি অংশ + comma + বাকি sentenceটি বসে। Example:Complex : Since he was weak, he couldn’t work hard.Simple : Because of his being weak, he couldn’t work hard.Rule 2 : Relative pronoun-যুক্ত complex sentence-কে simple করার নিয়ম:(i) প্রদত্ত sentenceটির প্রথম থেকে relative pronoun (who/which/that)-এর পূর্ব পর্যন্ত বসে + relative pronounটি উঠে যায় + relative pronoun-এর পরে auxiliary verb থাকলে উঠে যায় + মূল verb-এর present form-এর সঙ্গে ing + বাকি অংশ বসে। Example:Complex : The man who works hard can shine in lifeSimple : The man working hard can shine in life. When-যুক্ত complex sentence-এ যদি কোনো মুহূর্ত, দিন, মাস, ঋতু, বছর ইত্যাদিকে নির্দেশ করা হয়, তাহলে simple senctnce করার নিয়ম:when উঠে যায় + when-এর পরিবর্তে অল্প সময় বোঝালে at, দীর্ঘ সময় বুঝালে in এবং বয়স উল্লেখ থাকলে at the age of বসে + when-এর পর যে subject ও verb থাকে তা উঠে যায় + main clauseটি অপরিবর্তিত থাকে। Example:Complex : He woke up, when it was day light.Simple : At daylight, he woke up.Complex : When the was four, he left his house.Simple : At the age of four, he left his house.বি. দ্র.: যদি when দ্বারা কোনো সময় না বোঝায়, কোনো কাজ চলা বোঝায়, তখন at the time of + when-যুক্ত অংশের ing-যুক্ত verb + বাকি clause বসে। Example:Complex : When it was raining, he woke up.Simple : At the time of raining, he woke up.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল