Transformationপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Part-A অংশের Transformation of sentences নিয়ে আলোচনা করব। আজ complex ও compound sentence-এর পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করছি। এ জন্য কতগুলো Rule এবং Ruleগুলোর সাপেক্ষে উদাহরণ উপস্থাপন করছি। তোমরা যাতে Ruleগুলো সঠিকভাবে অনুশীলন করতে পারো, সেজন্য কতগুলো Exerciseও দেওয়া হয়েছে। আশা করি, Ruleগুলো তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে। Complex to CompoundRule 1: Since, as বা when দ্বারা সূচিত Complex sentenceকে Compound sentence-এ রূপান্তরিত করতে হলে-Since, as বা when উঠে যায় + দুটি clause-এর মাঝে and, and so, so, hence বা therefore বসে + main clauseটি অপরিবর্তিত থাকে। Example:Complex : Since the weather was bad, we did not go outside.Compound : The weather was bad, so we did not go outside. Rule 2: Though/Although যুক্ত Complex sentenceকে Compound sentence-এ পরিণত করতে হলে Though/Although উঠে যায় + দুটি Clause-এর মাঝে but বা yet বসে + main clauseটি অপরিবর্তিত থাকে। Example:Complex : Although the man has much riches, he wants more. Compound : The man has much riches, but he wants more.Rule 3: Relative pronoun যুক্ত Complex sentenceকে Compound sentence-এ পরিণত করতে হলে—দুটি Clauseই অপরিবর্তিত থাকবে + Relative pronoun-এর পরিবর্তে and বসে + প্রথম Clause-এর object দ্বিতীয় Clause-এর subject হিসেবে ব্যবহূত হবে। Example:Complex : I saw a boy who was lame.Compound : I saw a boy and he was lame. Rule 4: (i) If যুক্ত Complex sentence-এর sub ordinate clause-এর subject যদি first বা third person হয় এবং sentenceটি Negative অর্থবোধক হলে Compound sentence করার সময় নিচের নিয়মটি প্রয়োগ করতে হবে।If উঠে গিয়ে প্রথমে let বসে + if-এর পর ব্যবহূত pronoun-এর objective form বসে + sub ordinate clauseটি affirmative-এ রূপান্তরিত হবে + clause দুটির মাঝে or বা otherwise বসে + main clause বসে। # বাকি অংশআগামীকাল