৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: ইসলাম শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  সৃজনশীল অংশ প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তরের শেষ অংশ আলোচনা করব। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সিয়াম ও সোয়াদ দুই বন্ধু। সোয়াদ মনে করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও আখিরাতে মুক্তির জন্য তাওহিদ ও রিসালাতে বিশ্বাস জরুরি। সিয়াম তাকে আসমানি কিতাবে বিশ্বাসের কথা বললে সে বলে, আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে কেন? আল্লাহ তাআলার ও রাসূলের বিশ্বাসই তো যথেষ্ট। সিয়াম তখন তাকে বলে, একজন মুসলিমের তাওহিদ ও রিসালাতে বিশ্বাস যেমন জরুরি, আল্লাহ তাআলার কিতাবে বিশ্বাস করাও জরুরি।প্রশ্ন: ক. মানবজাতির সর্বশেষ দিশারি কী?প্রশ্ন: খ. রিসালাতে বিশ্বাস কীভাবে ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ?প্রশ্ন: গ. সোয়াদের মনোভাব ইসলামী শরিয়াতের আলোকে ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. সিয়ামের সর্বশেষ উক্তির যথার্থতা নিরূপণ করো।উত্তর: ক. মানবজাতির সর্বশেষ দিশারি আল-কোরআন।উত্তর: খ. তাওহিদে বিশ্বাস করা যেমন জরুরি, রিসালাতে বিশ্বাস করাও তেমন জরুরি। রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহ তাআলার বাণীকে অবিশ্বাস করা হয়। আমরা আল্লাহ তাআলার পরিচয় জানতাম না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের কাছে নবী-রাসূল পাঠিয়েছেন। তাঁরা আমাদের আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন। রিসালাতে বিশ্বাসের ব্যাপারে আল্লাহ তাআলার বাণীতে বলা হয়েছে। অতএব রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহ তাআলার বাণীকেই অবিশ্বাস করা হয়। তাই রিসালাতে বিশ্বাস ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ।উত্তর: গ. সোয়াদ মনে করে, তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করলেই মুমিন হওয়া যাবে। আসমানি কিতাবের ওপর বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। তার এ বিশ্বাস ঈমানের পরিপন্থী। একজন প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ তাআলা, রাসূলের প্রতি যেমন বিশ্বাস করতে হবে তেমন আসমানি কিতাবেও বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কেউ আসমানি কিতাবে বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে মুমিন হতে পারবে না। পবিত্র কোরআনের সূরা আল-বাকারায় বলা হয়েছে, ‘যারা আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের ওপর অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান এনেছে।’এই আয়াতে মুমিনের জন্য আসমানি কিতাবে বিশ্বাস না রাখে, তাহলে সেও মুমিন হতে পারবে না। তাই তাকে তাওহিদ ও রিসালাতের বিশ্বাসের সঙ্গে সঙ্গে আসমানি কিতাবেও বিশ্বাস করতে হবে।সোয়াদ শুধু তাওহিদ ও রিসালাতে বিশ্বাস স্থাপন করে এবং আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে না। তাই তাকে প্রকৃত মুমিন বলা যাবে না। তাকে প্রকৃত মুমিন হতে হলে কিতাবের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। অতএব সোয়াদের মনোভাব পরিবর্তন করে প্রকৃত মুমিন হিসেবে নিজের পরিচয় তুলে ধরার জন্য তাকে তাওহীদ, রিসালাতে বিশ্বাসের সঙ্গে ঈমানের অন্যান্য শাখা আসমানি কিতাবেও বিশ্বাস স্থাপন করতে হবে।তাওহিদ ও রিসালাতের বিশ্বাসের সঙ্গে আসমানি কিতাবের বিশ্বাসকে ঈমানের শর্ত করা হয়েছে বিধায় সোয়াদের মনোভাব পরিবর্তন আবশ্যক।উত্তর: ঘ. সিয়ামের সর্বশেষ উক্তিটি অনুযায়ী বলা যায়, একজন ব্যক্তিকে প্রকৃত মুমিন হওয়ার জন্য তাওহিদ ও রিসালাতে বিশ্বাসের সঙ্গে তাকে কিতাবের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে। যদি কেউ ঈমানের সাতটি বিষয়ের একটিকেও অবিশ্বাস করে, তাহলে সে মুমিন হতে পারবে না। তেমনিভাবে সোয়াদের মতো কোনো ব্যক্তি যদি শুধু আল্লাহ তাআলা ও রাসূলে বিশ্বাস স্থাপন করে ঈমানের দাবি করে, তাহলে সে মুমিন হতে পারবে না বরং আসমানি কিতাবসহ অন্যান্য ঈমানের শাখাগুলোতেও তাকে বিশ্বাস স্থাপন করতে হবে। অতএব বলা যায়, সিয়ামের সর্বশেষ বক্তব্যটি যথার্থ হয়েছে।একজন প্রকৃত ঈমানদার সেই, যিনি তাওহিদ ও রিসালাতে বিশ্বাস স্থাপন করবেন এবং সঙ্গে সঙ্গে ঈমানের অন্যান্য শাখা যেমন—কিতাব, আখিরাত ইত্যাদিতেও বিশ্বাস করে কিন্তু কিতাবে বিশ্বাস করে না, সে জন্য তাকে রিসালাতে বিশ্বাস করে কিন্তু কিতাবে বিশ্বাস করে না, সেজন্য তাকে উপদেশ দিতে সিয়ামের শেষ বক্তব্যটি যথার্থ হয়েছে। এতে সোয়াদ তার ভুল বুঝতে পারে এবং ঈমানের সব শাখার প্রতি ঈমান আনতে পারল।সোয়াদের বিশ্বাস যেহেতু অপরিপূর্ণ, তাই তাকে প্রকৃত ঈমানদার হওয়ার অভিপ্রায়ে সিয়ামের সর্বশেষ উক্তিটি—প্রকৃত ঈমানদার হতে হলে সোয়াদকে তাওহিদ ও রিসালাতের ওপর যেমন বিশ্বাস স্থাপন করতে হবে তেমনি কিতাবেও বিশ্বাস স্থাপন করতে হবে। সিয়ামের বক্তব্য এটিই।প্রকৃত মুমিন হতে আল্লাহ তাআলা ও রাসূলের বিশ্বাসের সঙ্গে কিতাবে বিশ্বাস জরুরি।