৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ তৃতীয় অধ্যায়ের ল. সা. গু নিয়ে আলোচনা এবং ২টি গাণিতিক সমস্যার সমাধান করব। ল. সা. গু: দুই বা ততোধিক রাশির যে সাধারণ গুণিতকে রাশিগুলোর ন্যূনতম সংখ্যক সম্ভাব্য সাধারণ গুণনীয়ক বর্তমান থাকে, তাকে ওই রাশিগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে ল.সা.গু বলে। ল.সা.গু নির্ণয়ের পদ্ধতি ১. প্রদত্ত প্রত্যেকটি রাশিকে ১ম, ২য়, ৩য় ইত্যাদি নামকরণ করতে হবে। ২. ১ম, ২য়, ৩য় ইত্যাদি নামকরণকৃত প্রত্যেকটি রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ গুণফল আকারে প্রকাশ করতে হবে। ৩. এখন প্রত্যেকটি রাশির উৎপাদকগুলো থেকে এমন একটি গুণিতক গঠন করতে হবে, যেন তাতে প্রত্যেকটি রাশির ন্যূনতমসংখ্যক সম্ভাব্য সাধারণ উৎপাদক বর্তমান থাকে। ৪. প্রদত্ত রাশিগুলোর সংখ্যাবাচক সহগগুলোর পাটিগণিতীয় ল.সা.গু নির্ণয় করতে হবে। ৫. ৩ ও ৪নং ক্রমিকে প্রাপ্ত ল.সা.গু দুটির গুণফলই হবে নির্নেয় ল. সা. গু। মনে রাখতে হবে: ল.সা.গু নির্ণয়ে কোনো রাশির +1 গুণনীয়ক বিবেচনা করা হয় না। যেমন: —6 এবং —4 এর ল. সা. গু 12। প্রশ্ন: a2-b2-c2-2bc, b2-c2-a2-2ca, c2-a2-b2-2abসমাধান:প্রথম রাশি = a2-b2-c2-2bc = a2-(b2+2bc+c2) = (a)2-(b+c)2 ={a+(b+c)}{a-(b+c)} = (a+b+c)(a-b-c) ২য় রাশি = b2-c2-a2-2ca = b2-(c2+2ca+a2) =(b)2-(c+a)2 ={b+(c+a)}{b-(c+a)} = (b+c+a) (b-c-a) = (a+b+c) (b-c-a)৩য় রাশি = c2-a2-b2-2ab = c2-(a2+2ab+b2) = c2-(a+b)2 = {c+(a+b)}{c-(a+b)} = (c+a+b) (c-a-b) = (a+b+c) (c-a-b) নির্ণেয় ল.সা.গু = (a+b+c) (a-b-c) (b-c-a) (c-a-b) প্রশ্ন: 2a2b+4ab2, 4a3b-16ab3 এবং 5a3b2(a2+4ab+4b2) এর ল.সা.গু নির্ণয় করো। সমাধান: ১ম রাশি = 2a2b+4ab2 = 2ab(a+2b)২য় রাশি = 4a3b-16ab3 = 4ab(a2-4b2) = 4ab{(a)2-(2b)2} = 4ab(a+2b)(a-2b)৩য় রাশি = 5a3b2 (a2+4ab+4b2) = 5a3b2{(a)2+2.a.2b+(2b)2} = 5a3b2 (a+2b)2এখানে 2, 4 এবং 5 এর ল.সা.গু= 20 এবং রাশি তিনটিতে ab(a+2b), ab(a+2b)(a-2b) এবং a3b2(a+2b)2 এর ল.সা.গু = a3b2(a+2b)2(a-2b)নির্ণেয় ল.সা.গু =20a3b2(a+2b)2(a-2b)