৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: জীববিজ্ঞান, ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১০প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান বিষয়ের ১০ নম্বর অধ্যায় ‘ফুল’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।ক. পরাগায়ন কাকে বলে?খ. উদ্ভিদের বংশবৃদ্ধিতে নিষেকই একমাত্র উপায় নয়, ব্যাখ্যা করো।গ. P চিহ্নিত অংশটি Q চিহ্নিত অংশটির নিচে অবস্থান করলে কী পরিবর্তন হবে, তা চিত্রসহ বর্ণনা করো।ঘ. Q অংশটির পরিবর্তিত অবস্থা উদ্ভিদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।উত্তর: ক. পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে।উত্তর: খ. সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে নিষেক বলে। নিষেক ছাড়া অযৌন পদ্ধতিতে উদ্ভিদের বংশবিস্তার হয়ে থাকে। কিছু কিছু উদ্ভিদ অযৌন পদ্ধতিতে বিভিন্ন অঙ্গের মাধ্যমে (যেমন: পাতা, কাণ্ড, মূল) বংশ বিস্তার করে। পাথরকুচি পাতার মাধ্যমে, আদা কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে। কাজেই বলা যায়, উদ্ভিদের বংশবৃদ্ধিতে নিষেকই একমাত্র উপায় নয়।উত্তর: গ. চিত্রের ফুলটি একটি এপিগাইনাস ফুল। P চিহ্নিত অংশগুলো যদি Q চিহ্নিত অংশের নিচে অবস্থান করে, তবে অ্যান্টি হাইপোগাইনাস ফুলে পরিণত হবে। নিচে একটি হাইপোগাইনাস ফুলের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো:যে ফুলের বৃত্তি ও দলমণ্ডর গর্ভাশয়ের নিচে থাকে, তাকে হাইপোগাইনাস ফুল বলে। উদ্দীপকে P চিহ্নিত অংশগুলো হলো বৃত্তি ও দলমণ্ডল এবং Q চিহ্নিত অংশটি হলো গর্ভাশয়। কাজেই, P চিহ্নিত অংশগুলো Q চিহ্নিত অংশের নিচে অবস্থান করায় এটি একটি হাইপোগাইনাস ফুল।উত্তর: ঘ. Q অংশটি হলো ফুলের গর্ভাশয়। ফুলের গর্ভাশয় পরিবর্তিত হয়ে ফলে রূপান্তরিত হয়। এই ফলের অভ্যন্তরে বীজ থাকে। এই ফল ও বীজের বিস্তরণ ঘটে এবং অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এই নতুন উদ্ভিদ থেকে পুনরায় ফুল, ফল ও বীজ উৎপন্ন হয়। এতে উদ্ভিদের বংশবৃদ্ধি ঘটে, উদ্ভিদসম্প্রদায় দীর্ঘদিন পৃথিবীতে টিকে থাকতে পারে এবং উদ্ভিদ প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। কাজেই, Q অংশটি যদি ফলে পরিবর্তিত না হয়, তবে উদ্ভিদের বংশবৃদ্ধি হবে না এবং উদ্ভিদ প্রজাতি একসময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, Q অংশটির (গর্ভাশয়) পরিবর্তিত অবস্থা উদ্ভিদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।