৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: জীববিজ্ঞান, ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।কনক স্কুল থেকে বাসায় ফিরে গরম থেকে রক্ষার জন্য এয়ারকুলার ছেড়ে দেয়। এ সময় তার বাবা রুমে প্রবেশ করেন এবং এয়ারকুলারের বিভিন্ন দিক তুলে ধরেন। কনক এয়ারকুলারের ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরে এর ব্যবহার সীমিত করল।প্রশ্ন: ক. ওজোন ঢাল কাকে বলে?প্রশ্ন: খ. CFC বলতে কী বোঝায়?প্রশ্ন: গ. কনকের ব্যবহূত যন্ত্রটি কীভাবে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতিসাধন করে? বর্ণনা দাও।প্রশ্ন: ঘ. কনকের ব্যবহূত যন্ত্রটি পরিবেশে কী ধরনের প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ করো।উত্তর: ক. ভূপৃষ্ঠের ২৫ থেকে ৩০ কিলোমিটার ওপরে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের একটি ঘন স্তর আছে, যা পৃথিবীকে চারদিক থেকে ঢেকে রেখেছে। এই স্তরকে ওজোন ঢাল বলে।উত্তর: খ. CFC-এর পুরো নাম হলো ক্লোরো ফ্লোরো কার্বন। এটি ওজোনস্তর ক্ষতির জন্য দায়ী। CFC যৌগগুলো বায়ুমণ্ডলের নিচের স্তরে সহজে ভাঙে না। স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে আল্ট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে এসে CFC ভেঙে ক্লোরিন ছেড়ে দেয়। মুক্ত ক্লোরিন পরমাণু তখন অনুঘটক হিসেবে কাজ করে ওজোন অণুকে ভেঙে একটি অক্সিজেন অণু ও একটি অক্সিজেন পরমাণু সৃষ্টি করে। এভাবে CFC ওজোনস্তরের ক্ষতি করে।উত্তর: গ. কনকের ব্যবহূত যন্ত্রটি এয়ারকুলার। যন্ত্রটি বিভিন্নভাবে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি সাধন করে থাকে। যেমন—১. যন্ত্রটি থেকে নির্গত CFC গ্যাসের কারণে ওজোনস্তর ক্ষতিগ্রস্ত হলে সে স্থান দিয়ে অতি বেগুনি রশ্মি সহজেই ভূপৃষ্ঠে পৌঁছাবে। এটি জীব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। UV-A এবং UV-B-এর পরিমাণ বেড়ে গেলে ত্বকের ক্যানসার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।২. শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। বিভিন্ন সংক্রামক রোগের সংক্রমণ বেড়ে যায়। ফলে মানসিক দুর্বলতা বৃদ্ধি পায়।৩. UV-B এর কারণে বিভিন্ন চোখের রোগ (যেমন: ছানিপড়া, লেন্সের বিকৃতি এবং দৃষ্টিহীনতা) বেড়ে যায়।উত্তর: ঘ. কনকের ব্যবহূত যন্ত্রটি এয়ারকুলার। এটি থেকে CFC গ্যাস নির্গত হয়, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। CFC গ্যাস বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ক্ষতিগ্রস্ত করে। ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি সহজেই ভূপৃষ্ঠে প্রবেশ করে। CFC বা ক্লোরো ফ্লোরো কার্বন গ্যাস বেড়ে যাওয়ার কারণে গ্রিন হাউস প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যা পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো:১. গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে। ফলে সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়ায় অনেক দ্বীপ, উপকূলীয় এলাকা, দেশ ও শহর পানিতে তলিয়ে যাবে। ফলে অনেক জীবন এবং জনবসতি বিপন্ন ও ধ্বংস হবে।২. ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় মাটিতে পানির পরিমাণ কমে যাবে। ফলে সব ভূমি মরুভূমিতে পরিণত হবে। ফসলের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাবে।৩. বায়ুমণ্ডলে বিভিন্ন ক্ষতিকর গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এসব ক্ষতিকর অক্সাইড বৃষ্টির পানির সঙ্গে এসিড বৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে পতিত হবে। ফলে জমির উর্বরতা হ্রাস পাবে এবং ফসলের উৎপাদন কমে যাবে।৪. ঋতুচক্র পাল্টে যাবে এবং আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে। ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ (যেমন: বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি) সংঘটিত হওয়ার আশঙ্কা বেড়ে যাবে।