প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকাঅধ্যায়-৩ সুলতানা পাঁচটি কন্যা সন্তানের জননী। এ জন্য তাঁকে শ্বশুর-শাশুড়ির নানা কথা শুনতে হয়। একদিন সুলতানার স্বামী তাঁকে গ্রামের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুলতানাকে বলেন, কন্যা সন্তান জন্মদানে বাবার ভূমিকাই মূখ্য।প্রশ্ন: ক. মানুষের কত জোড়া ক্রোমোসোম থাকে?প্রশ্ন: খ. সিয়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়?প্রশ্ন: গ. সুলতানার পরিবারে সমস্যার কারণগুলো ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. সুলতানার প্রতি চিকিৎসকের বক্তব্য মূল্যায়ন করো।উত্তর: ক. মানুষের ২৩ জোড়া ক্রোমোসোম থাকে।উত্তর: খ. সিয়োসিস একপ্রকার কোষ বিভাজন, যার মাধ্যমে একটি সুকেন্দ্রিক কোষ বিশেষ প্রক্রিয়ায় বিভক্ত হয়ে চারটি কোষে পরিণত হয়। এই বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার কিন্তু ক্রোমোসোম একবার বিভক্ত হয় এবং নতুন সৃষ্ট কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ বিভাজনে ক্রোমোসোম সংখ্যা হ্রাস পায় বলে এ প্রক্রিয়াকে হ্রাসমূলক বিভাজন বলে।উত্তর: গ. সুলতানা পাঁচটি কন্যা সন্তানের জননী। পরিবারে তাঁর সব সন্তান কন্যা হওয়ায় শ্বশুর-শাশুড়ির কাছ থেকে কটু কথা শুনতে হয়। তাঁদের ধারণা, কন্যা সন্তানেরা পরিবারের উপার্জনে কম উপযোগী। অন্যদিকে পুত্র সন্তানেরা পরিবারের উপার্জন বৃদ্ধিতে সহায়ক। এ ধরনের ভ্রান্ত ধারণার কারণে সুলতানার কন্যা সন্তান জন্ম দেওয়াকে তাঁর শ্বশুর-শাশুড়িরা দোষের মনে করেছেন। আসলে তাঁদের কোনো জ্ঞান নেই। তাই কন্যা সন্তানের আধিক্য সুলতানার পরিবারে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।উত্তর: ঘ. কন্যা সন্তান জন্ম দেওয়ায় সুলতানার শ্বশুর-শাশুড়ি তাঁকে দায়ী করেন। একদিন সুলতানা তাঁর স্বামীকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি বলেন, কন্যা সন্তান জন্মদানে বাবার ভূমিকাই মুখ্য। এ বিষয়কে নিম্নোক্তভাবে ব্যাখ্যা করা যায়: মাতৃ জননকোষে কেবল X ক্রোমোসোম বহনকারী ডিম্বাণু থাকে। অপর দিকে পিতৃ জননকোষে X ও Y ক্রোমোসোম বহনকারী শুক্রাণু থাকে। X বহনকারী ডিম্বাণু কোন ধরনের শুক্রাণু দিয়ে নিষিক্ত হবে, তার ওপর নির্ভর করে ভবিষ্যতে যে সন্তান জন্মগ্রহণ করবে, সে পুত্র না কন্যা হবে। যদি ডিম্বানুটি X ক্রোমোসোম বহনকারী শুক্রাণু দিয়ে নিষিক্ত হয়, তবে সন্তানেরা কোষে XX ক্রোমোসোম থাকবে, অর্থাৎ ভূমিষ্ঠ হবে কন্যা সন্তান। যদি ডিম্বানুটি Y ক্রোমোসোম বহনকারী শুক্রাণু দিয়ে নিষিক্ত হয়, তবে সন্তানের কোষে XYক্রোমোসোম থাকবে। ফলে ভূমিষ্ঠ হবে পুত্র সন্তান। দেখা যাচ্ছে, Y ক্রোমোসোম না থাকলে কখনো পুত্র হবে না। স্ত্রীতে কোনো Y ক্রোমোসোম থাকে না, Y ক্রোমোসোম থাকে শুধু পুরুষেই। কাজেই কোনো দম্পতির যদি কোনো পুত্র সন্তান না হয়, তার জন্য স্বামীই সম্পূর্ণ দায়ী, স্ত্রী কোনোক্রমেই দায়ী নন। সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে সুলতানার প্রতি চিকিৎসকের বক্তব্য যথার্থ বলে প্রতীয়মান হয়।