৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা, জীববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার কালপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছ তোমরা? নিশ্চয়ই ভালো। আজ তোমাদের জন্য উপস্থাপন করছি ক্রিয়ার কাল নিয়ে। আশা করছি, তোমরা এ পাঠ থেকে অনেক কিছু শিখতে পারবে।প্রশ্ন: ক্রিয়ার কাল বলতে কী বোঝো? কাল কত প্রকার ও কী কী?উত্তর: কাল অর্থ সময়। সুতরাং ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে কাল বলে। যেমন—(ক) শিল্পী স্কুলে যায় (খ) আমি বাড়ি গিয়েছিলাম। (গ) তুলি আগামীকাল আসবে।ওপরের উদাহরণে প্রথমটিতে ‘যায়’ ক্রিয়াপদ দ্বারা বর্তমানে সংঘটিত কাজ বোঝায়। দ্বিতীয় বাক্যে ‘গিয়েছিলাম’ দ্বারা অতীত এবং ‘আসবে’ ক্রিয়াপদ দ্বারা ভবিষ্যৎ কাল বোঝায়।প্রশ্ন: বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কালের সংজ্ঞাসহ উদাহরণ দাও।উত্তর: বর্তমান কাল: বর্তমানে ক্রিয়া সংঘটনের সময়কে বর্তমান কাল বলে। যেমন—সে ভাত খায়। করিম বাড়ি যায়।অতীত কাল: অতীতে বা পূর্বে ক্রিয়া সংঘটনের সময়কে অতীত কাল বলে। যেমন: সে চলে গেল। শিক্ষক পড়াচ্ছিলেন ইত্যাদি।ভবিষ্যৎ কাল: ভবিষ্যতে ক্রিয়া সংঘটনের সময়কে ভবিষ্যৎ কাল বলে। যেমন—মালিহা বেড়াতে যাবে। আমি বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দেব ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল