অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি ক্রিয়ার কাল। আশা করছি, তোমরা এ পাঠ থেকে অনেক কিছু শিখতে পারবে।প্রশ্ন: বর্তমান কাল কাকে বলে? কত প্রকার ও কী কী? সংজ্ঞাসহ প্রত্যেক প্রকারের উদাহরণ দাও।উত্তর: বর্তমান কাল: বর্তমানে ক্রিয়া সংঘটনের সময়কে বর্তমান কাল বলে। বর্তমান কাল চার প্রকার। যেমন: ক) সাধারণ বর্তমান খ) ঘটমান বর্তমান গ) পুরাঘটিত বর্তমান ঘ) বর্তমান অনুজ্ঞা। নিচে এর প্রত্যেক প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দেওয়া হলো।ক) সাধারণ বর্তমান: যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে। যেমন—সে বাড়ি যায়।খ) ঘটমান বর্তমান কাল: যে কাজ শেষ হয়নি। এখনো চলছে, সে কাজ বোঝার জন্য ঘটমান কাল ব্যবহূত হয়। যেমন—হাসান বই পড়ছে।গ) পুরাঘটিত বর্তমান কাল: ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনো বর্তমান থাকলে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। যেমন—এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ঘ) বর্তমান অনুজ্ঞা: বর্তমান কালের আদেশ, অনুরোধ, উপদেশ প্রভৃতি বোঝাতে যে ক্রিয়ার রূপ ব্যবহূত হয়, তাকে বর্তমান অনুজ্ঞা বলে। যেমন: এখনই এ কাজটি করো (আদেশ অর্থে)। প্রশ্ন: অতীত কাল কাকে বলে? অতীত কাল কত প্রকার ও কী কী? সংজ্ঞাসহ প্রত্যেক প্রকারের উদাহরণ দাও।উত্তর: অতীতে বা পূর্বে ক্রিয়া সংঘটনের সময়কে অতীত কাল বলে। অতীত কাল চার প্রকার। যেমন ক) সাধারণ অতীত। খ) নিত্যবৃত্ত অতীত গ) ঘটমান অতীত ঘ) পুরাঘটিত অতীত। নিচে এগুলোর সংজ্ঞাসহ উদাহরণ দেওয়া হলো।ক) সাধারণ অতীত: বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে, তার সংঘটন কালই সাধারণ অতীত কাল। যেমন—প্রদীপ নিভে গেল।খ) নিত্যবৃত্ত অতীত: অতীত কালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহূত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন—আমরা তখন রোজ সকালে নদীতীরে ভ্রমণ করতাম।গ) ঘটমান অতীত কাল: অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনো কাজটি সমাপ্ত হয়নি। ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়। যেমন—কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।ঘ) পুরাঘটিত অতীত কাল: যে ক্রিয়া অতীতে বহু পূর্বেই সংঘটিত হয়ে গেছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে। যেমন: সেবার তাকে সুস্থই দেখেছিলাম।প্রশ্ন: ভবিষ্যৎ কাল কাকে বলে? ভবিষ্যৎ কাল কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারে সংজ্ঞাসহ উদাহরণ দাও।উত্তর: ভবিষ্যৎ কাল: ভবিষ্যতে ক্রিয়া সংঘটনের সময়কে ভবিষ্যৎ কাল বলে। ভবিষ্যৎ কাল চার প্রকার। যেমন: ক) সাধারণ ভবিষ্যৎ খ) ঘটমান ভবিষ্যৎ গ) পুরাঘটিত ভবিষ্যৎ ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা। নিচে এগুলোর সংজ্ঞাসহ উদাহরণ দেওয়া হলো।ক) সাধারণ ভবিষ্যৎ: যে ক্রিয়া পরে বা অনাগত কালে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে। (যেমন—আমরা মাঠে খেলতে যাব।খ) ঘটমান ভবিষ্যৎ কাল: যে কাজ ভবিষ্যৎ কালে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে। যেমন— আমরা বিকেলে বেড়াতে থাকব।গ) পুরাঘটিত ভবিষ্যৎ: যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে, সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝালে পুরাঘটিত ভবিষ্যৎ কাল হয়।ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা: ভবিষ্যৎ কালের আদেশ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ, প্রার্থনা বোঝাতে যে ক্রিয়ার রূপ ব্যবহার করা হয়, তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। যেমন—কাল সকালে একবার এসো।