৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগো গো ভগিনীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ৬৬. ‘আমাদের মনোকক্ষে জ্ঞানের আলোকে প্রবেশ না করার কারণ?(ক) মনের দরজা-জানালা বন্ধ রাখায় (খ) নারীরা দীর্ঘ দিন ধরে দাসীবৃত্তিতে অভ্যস্ত হওয়ায় (গ) পুরুষের আধিপত্যের কারণে (ঘ) উপযুক্ত স্কুল কলেজের অভাবে৬৭. সমাজের উন্নতি নিশ্চিত হবে কীভাবে?(ক) নারীর চেষ্টার মাধ্যমে (খ) পুরুষের একক চেষ্টায় (গ) নারী ও পুরুষের সম্মিলিত চেষ্টায় (ঘ) নারীর একক ক্ষমতায়ন নিশ্চিত হলে৬৮. কারা শিক্ষিত নারীর দোষ-ত্রুটির প্রতি কঠোর মনোভাব প্রদর্শন করেন?(ক) তথাকথিত পুরুষেরা (খ) সংসারের বয়ষ্ক রমণীরা (গ) অশিক্ষিত নারীরা (ঘ) যারা নারী শিক্ষার বিপক্ষে৬৯. বেগম রোকেয়ার মতে শিক্ষা লাভের উদ্দেশ্য—(ক) সৃজনশীলতা দ্বারা সমাজের উন্নতি করা (খ) যথেষ্ট অর্থপ্রাপ্তি দ্বারা স্বাবলম্বী (গ) অপরকে সুশিক্ষিত হতে সহায়তা করা (ঘ) স্বাধীন ব্যবসায় নিজের উন্নতি৭০. নারী স্বাধীনতা লাভের উপায় কী?ক. স্বাধীনতা অর্জন খ. শিক্ষিত হওয়া গ. হাত-পা কাজে লাগানো ঘ. পুরুষকে সাহায্য করা৭১. নারী জাতি জাগলে সবচেয়ে বেশি কল্যাণ কার হবে—ক. নারীদের খ. পুরুষদের গ. সমাজের ঘ. পরিবারের৭২. ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে অনুশীলন দ্বারা বৃদ্ধি করাই শিক্ষা—এখানে ‘স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা’ বলতে বোঝানো হয়েছে—ক. ঈশ্বর প্রদত্ত জীবের স্বকীয়তা খ. মনুষ্যত্ব গ. হিতাহিত জ্ঞান ঘ. কর্মক্ষমতা৭৩. কোন কথার মাধ্যমে বেগম রোকেয়া নারী জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন?ক. উন্নতির চেষ্টা করা নারীদের কর্তব্য খ. সমাজের কল্যাণের নিমিত্তে জাগিতেই হইবে গ. কন্যাগুলোকে সুশিক্ষিত করে কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও ঘ. অতএব জাগো গো ভগিনী৭৪. হালিমা রক্ষণশীল পরিবারের বাধাকে উপেক্ষা করে চাকুরি করছে—উদ্ধৃতাংশের আলোকে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধ অনুসরণে হালিমার চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে?i. নারীদের জাগতে হবে ii. নারীদের অধিকার আদায় করতে হবে iii. নারীদের সচেতন হতে হবেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii ও iii গ. ii ঘ. i, ii ও iii# নিচের অংশটুকু পড়ো এবং ৭৫-৭৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর পাস করেছে শিরিন. কিন্তু বিয়ের পর শ্বশুর-শাশুড়ির অমত আর নিজেরও অনাগ্রহের কারণেই শেষ পর্যন্ত চাকরি করা হলো না।৭৫. ‘জাগো গো ভগিনী’ অবলম্বনে শিরিনের চাকরি না করার কারণ কীi. শ্বশুর-শাশুড়িকে সম্মান করা ii. শিরিনের প্রকৃত শিক্ষার অভাব iii. শিরিনের দাসীবৃত্তি মনোভাবনিচের কোনটি সঠিক?ক. i খ. ii ও iii গ. ii ঘ. i, ii ও iii৭৬. উক্ত কারণটি ফুটে উঠেছে নিচের কোন চরণেক. বহুকাল থেকে নারী হূদয়ের উচ্চবৃত্তিগুলো বিনষ্ট হয়েছে খ. বিবেক আমাদের প্রকৃত অবনতি দেখাইয়া দিতেছে গ. নারীর কাজ সস্তায় বিক্রয় হয় ঘ. আমরা দুর্বল ভূজা, মূর্খ, হীনবুদ্ধি নারী# নিচের অংশটুকু পড়ো এবং ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও। মীনার বাবা দরিদ্র কৃষক. মীনা স্কুলে যেতে চাইলে ওর বাবা বলে “থাউক, মাইয়্যা মানুষের অত ইস্কুলে যাওন দরকার নাই. ও ঘরে থকুক. বরং রাজু ইস্কুলে যাক।”৭৭. উদ্দীপকের সঙ্গে ‘জাগো গো ভগিনী’র ভাবগত ঐক্য আছে—i. নারী শিক্ষা সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে ii. শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গিতে iii. নারীর পর্দাপ্রথা সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতে। নিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. iiiসঠিক উত্তর: ৬৬. ঘ, ৬৭. গ, ৬৮. ঘ, ৬৯. ক, ৭০. খ, ৭১. গ, ৭২. খ ৭৩. গ ৭৪. গ, ৭৫. খ, ৭৬. ক, ৭৭. খ।