অনুজ্ঞাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের অনুজ্ঞা থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।৩৬। অনুজ্ঞা সাধারণত কয়টি কালের মধ্যে সীমাবদ্ধ থাকে?ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি ৩৭। কোন কালে যৌগিক ক্রিয়া অনুজ্ঞার অর্থ প্রকাশক?ক) সাধারণ বর্তমান খ) সাধারণ অতীতগ) ঘটমান বর্তমান ঘ) পুরাঘটিত অতীত৩৮। মধ্যম পুরুষের সাধারণ রূপের বর্তমান কালের অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয়?ক) ও খ) ন গ) উক ঘ) বে ৩৯। মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক বর্তমান কালের অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয়?ক) ও খ) ন গ) উক ঘ) বে ৪০। নাম পুরুষের সাধারণ রূপের ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয়?ক) ও খ) ন গ) উক ঘ) বে ৪১। নাম পুরুষের সাধারণ রূপের বর্তমান কালের অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয়?ক) ও খ) ন গ) উক ঘ) বে ৪২। মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয়?ক) ইও খ) ইবে গ) ন ঘ) বেন ৪৩। মধ্যম পুরুষের সাধারণ রূপের ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয়?ক) ইও খ) ইবে গ) ন ঘ) বেন৪৪। নাম পুরুষের সম্ভ্রমাত্মক ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয়?ক) ইও খ) ইবে গ) ন ঘ) বেন৪৫। চলতি ভাষায় ধাতুর মূল স্বর এ-কারান্ত বা ও-কারান্ত হলে উক্ত পার্থক্য কী হয়?ক) বৃদ্ধি পায় খ) সংকুচিত হয়গ) সম্প্রসারিত হয় ঘ) লোপ পায় ৪৬। মূল ক্রিয়াপদের সঙ্গে ইতে/তে বিভক্তি যুক্ত করে যে ক্রিয়াপদ হয় তার নাম কী?ক) সমাপিকা ক্রিয়া খ) অসমাপিকা ক্রিয়া গ) প্রযোজক ক্রিয়া ঘ) যৌগিক ক্রিয়া৪৭। অসমাপিকা ক্রিয়া এবং থাক ধাতুর সঙ্গে কোন বিভক্তি যুক্ত করে যৌগিক ক্রিয়া উৎপন্ন হয়?ক) সপ্তমী বিভক্তি খ) ষষ্ঠী বিভক্তি গ) বর্তমান অনুজ্ঞার বিভক্তি ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞার বিভক্তি ৪৮। ঘটমান বর্তমান অনুজ্ঞার সঙ্গে কোন ক্রিয়ার মিল রয়েছে?ক) সমাপিকা ক্রিয়া খ) অসমাপিকা ক্রিয়াগ) প্রযোজক ক্রিয়া ঘ) যৌগিক ক্রিয়া৪৯। মধ্যম পুরুষের কয়টি রূপ রয়েছে?ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৫০। মধ্যম পুরুষের তুচ্ছার্থক রূপের অপর নাম কী?ক) ঘনিষ্ঠার্থক খ) বিচ্ছিন্নার্থক গ) ঘৃণার্থক ঘ) উচ্ছিষ্টার্থক। অনুজ্ঞা: সঠিক উত্তর: ৩৬. খ ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. ঘ ৪১. গ ৪২. ঘ ৪৩. ক ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. খ ৪৭. গ ৪৮. ঘ ৪৯. খ ৫০. ক।