৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাসমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১. অসমাপিকা ক্রিয়া ঘটিত বাক্যে কয় প্রকার কর্তা থাকে? ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার ২. ‘তোমরা বাড়ি এলে আমি রওনা হব’—কোন কর্তা রয়েছে?ক. নিরপেক্ষ খ. অসমান গ. সাপেক্ষ ঘ. এক কর্তা ৩. অসমাপিকা ক্রিয়া কোনটি? ক. গগনে গরজে মেঘ খ. ছোট পাখি করে ডাকাডাকি গ. ছায়ার বসে ঘ. সকালে উঠিয়া আমি৪. কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? ক. শুনে রাখ খ. বেতানো গ. ঝিমঝিম করছে ঘ. প্রীত হলাম ৫. ‘এখন যেতে পার’—উদাহরণটি কী অর্থ প্রকাশক? ক. তাগিদ দেওয়া খ. অভ্যস্ততা গ. অনুমোদন ঘ. সমাপ্তি৬. ‘সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়।’ ‘উঠলে’ কোন ক্রিয়া?ক. অসমাপিকা খ. সমাপিকা গ. প্রযোজক ঘ. প্রযোজ্য ৭. কোন বাক্যে অসমান কর্তা রয়েছে? ক. সিয়াম সেখানে গেল খ. তার মাথা ব্যথা করছে গ. সে এলে আমি যাব ঘ. তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে ৮. বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা পরস্পর শর্তাধীন হলে কী বলে? ক. সাপেক্ষ কর্তা খ. নিরপেক্ষ কর্তা গ. এক কর্তা ঘ. অসমান কর্তা৯. ‘সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল।’ কোন কর্তার উদাহরণ? ক. সাপেক্ষ কর্তা খ. নিরপেক্ষ কর্তা গ. এককর্তা ঘ. অসমান কর্তা ১০. ‘তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে।’ কোন কর্তা?ক. সাপেক্ষ কর্তা খ. নিরপেক্ষ কর্তা গ. এককর্তা ঘ. অসমান কর্তা ১১. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত ও ভবিষ্যত্ কালের বিভক্তি যুক্ত হয়ে কোন ক্রিয়া গঠিত হয়? ক. মিশ্র খ. যৌগিক গ. সমাপিকা ঘ. অসমাপিকা ১২. অসমান কর্তা কত প্রকার? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ১৩. বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া এক না হলে তাতে কী কর্তা বলে? ক. মুখ্য কর্তা খ. নিরপেক্ষ কর্তা গ. অসমান কর্তা ঘ. প্রযোজক কর্তা ১৪. বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া পরস্পর শর্তাধীন না হলে তাকে কী কর্তা বলে? ক. নিরপেক্ষ খ. সাপেক্ষ গ. গৌণ ঘ. মুখ্য১৫. কোন বাক্যে ইয়া (এ) বিভক্তিতে ক্রিয়ার অবিচ্ছিন্নতা বোঝাচ্ছে? ক. কথা কয়ে দেখ খ. রাজশাহী গিয়ে ফিরে আসব গ. গান গেয়ে গেয়ে পথ চলছে ঘ. এখন গিয়ে কী করবে ১৬. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গরূপে ব্যবহূত হয়েছে? ক. জন্মভূমি স্বর্গের চাইতে শ্রেষ্ঠ খ. এমন চাওয়া চাইতে নেই গ. সে আমার দিকে চাইতে থাকে ঘ. কী চাইতে ইচ্ছা করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ: সঠিক উত্তর: ১.খ ২.খ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ক ৭.গ ৮.ক ৯.খ ১০.গ ১১.গ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.ক।