৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১৭. ‘চেচিয়ে কথা বল না’—অসমাপিকা ক্রিয়াটি কী অর্থ প্রকাশক? ক. বিশেষণ অর্থে খ. ভাব অর্থে গ. ক্রিয়া বিশেষণ অর্থে ঘ. সমর্থ অর্থে১৮. ‘জন্মিলে মরিতে হবে’—কী অর্থ প্রকাশক? ক. হেতু খ. দার্শনিক সত্য গ. বিধি নির্দেশ ঘ. ধর্মীয় ভাব১৯. ‘দেখিতে বাসনা মাগো তোমার চরণ’—কী অর্থ প্রকাশক? ক. বিশেষণ বাচকতায় খ. বিশেষ্যের সঙ্গে অন্বয় সাধনে গ. বিশেষণের সঙ্গে সম্পর্ক ঘ. ক্রিয়া বিশেষণ ২০. ধাতুর সঙ্গে কী ধরনের বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়? ক. বর্তমান কালের খ. ভবিষ্যৎকালের গ. অতীত কালের ঘ. কাল নিরপেক্ষ ২১. সমাপিকা ক্রিয়ায় কোন ধরনের কর্মপদ থাকে? ক. সকর্মক ক. অকর্মক গ. দ্বিকর্মক ঘ. সবগুলো ২২. সমাপিকা ক্রিয়ার কোন কালের বিভক্তি যুক্ত হয়? ক. বর্তমান খ. অতীত গ. ভবিষ্যৎ ঘ. সব কালের ২৩. অসমাপিকা ক্রিয়ার পর কী যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে উভয়ে মিলে যৌগিক ক্রিয়া গঠিত হয়? ক. মাহ খ. লহ গ. ফির ঘ. গর ২৪. অসমাপিকা ক্রিয়া দ্বারাই বাক্য সমাপ্ত হয় কখন? ক. প্রযোজক ক্রিয়া থাকলে খ. ভাববাচ্যের বাক্য থাকলে গ. রীতিসিদ্ধ প্রয়োগে ঘ. কর্মপদ অনুপস্থিত থাকলে ২৫. ‘এবার ভাবতে থাক’— কী অর্থ প্রকাশক? ক. সূচনা খ. নিরস্তরতা গ. অবিরাম ঘ. ক্রমশ ২৬. ‘একবার মরলে কী কেউ ফেরে?’—কী বোঝাচ্ছে? ক. সম্ভাব্যতা অর্থে খ. সাপেক্ষতা বোঝাতে গ. প্রশ্ন বা বিস্ময় জ্ঞাপনে ঘ. বিধি নির্দেশে ২৭. ‘এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে’—কী বোঝাচ্ছে? ক) সম্ভাব্যতা অর্থে খ. সাপেক্ষতা বোঝাতে গ. প্রশ্ন বা বিস্ময় জ্ঞাপনে ঘ. বিধি নির্দেশে ২৮. ‘তিনি গেলে কাজ হবে’—কী বোঝাচ্ছে? ক. সম্ভাব্যতা অর্থে খ. সাপেক্ষতা বোঝাতে গ. প্রশ্ন বা বিস্ময় জ্ঞাপনে ঘ. বিধি নির্দেশে২৯. ‘রানী এখন ইংরেজি পড়তে শিখেছে’—কী বোঝাচ্ছে? ক. ইচ্ছা প্রকাশে খ. সূচনা বোঝাতে গ. দেখা বা জানা অর্থে ঘ. আবশ্যকতা বোঝাতে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ সঠিক উত্তর: ১৭. গ ১৮.খ ১৯.খ ২০.ঘ ২১.ঘ ২২.ঘ ২৩.খ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.খ ২৯.খ।