কারক ও বিভক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অলোচনা করব।৩০। তিনি চট্টগ্রাম থেকে এসেছেন— এখানে ‘চট্টগ্রাম’ কোন কারক?ক. কর্তৃ কারক খ. কর্ম কারক গ. অধিকরণ কারক ঘ. অপাদান কারক৩১। সমিতিতে চাঁদা দাও—এখানে ‘চাঁদা’ কোন কারক?ক. অপাদান কারক খ. সম্প্রদান কারক গ. করণ কারক ঘ. কর্তৃ কারক৩২। ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে— এখানে ঘরেতে কোন অধিকরণ?ক. ভাবাধিকরণ খ. ঐকদেশিক গ. অভিব্যাপক ঘ. বৈষয়িক৩৩। বিপদে যেন করিতে পারি জয়— কোন কারকে কোন বিভক্তি?ক. অপাদানে সপ্তমী খ. করণে সপ্তমী গ. কর্মে সপ্তমী ঘ. অধিকরণে সপ্তমী৩৪। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে কী অধিকরণ কারক বলে?ক. বৈষয়িক খ. কালাধিকরণ গ. ঐকদেশিক ঘ. অভিব্যাপক৩৫। ডাক্তার ডাকো—এখানে ‘ডাক্তার’ কোন কারকে কোন বিভক্তি?ক. কর্তৃ কারকে শূন্য খ. কর্ম কারকে শূন্য গ. করণ কারকে সপ্তমী ঘ. অপাদানে পঞ্চমী৩৬। কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহূত হয় না?ক. চতুর্থী খ. পঞ্চমী গ. ষষ্ঠী ঘ. সপ্তমী৩৭। কোন বাক্যটিতে কর্তৃ কারকে শূন্য বিভক্তি আছে?ক. শীতে গাছের পাতা ঝরে খ. এখন আমারে লহ করুণা করে গ. তোমার দেখা পেলাম না ঘ. বসিরকে যেতে হবে৩৮। করণ কারকে কোন বিভক্তি প্রাধান্য পায়?ক. শূন্য বিভক্তি খ. দ্বিতীয়া বিভক্তি গ. ষষ্ঠী বিভক্তি ঘ. তৃতীয়া বিভক্তি৩৯। ‘করণ’ শব্দটির অর্থ—ক. যা থেকে কিছু বিচ্যুৎ হওয়া খ. যাকে স্বত্ব ত্যাগ করে দান গ. বন্ধু, সহায়ক বা উপায় ঘ. ক্রিয়া সম্পাদনের সময়৪০। কান্নায় শোক মন্দীভূত হয়— ‘কান্নায়’ কোন কারক?ক. অপাদান খ. কালাধিকরণ গ. ভাবাধিকরণ ঘ. আধারাধিকরণ৪১। সমস্তপদে কোন বিভক্তি যুক্ত হয়?ক. শূন্য খ. দ্বিতীয়া গ. ষষ্ঠী ঘ. চতুর্থী৪২। এক থালাতে খাব মোরা—বাক্যের রেখাঙ্কিত পদটি কোন কারকে কোন বিভক্তি?ক. অধিকরণে সপ্তমী খ. কর্মে প্রথমা গ. করণে সপ্তমী ঘ. অপাদানে সপ্তমী৪৩। অপাদান কারকের সঠিক উদাহরণ কোনটি?ক. গাঁয়ে মানে না আপনি মোড়ল খ. কত জায়গায় গাড়ি থামল গ. বোঁটা আলগা ফল গাছে থাকে না ঘ. সর্বাঙ্গে ব্যথা৪৪। পুকুরে মাছ আছে—এ বাক্যের ‘পুকুরে’ পদটি কোন অধিকরণের উদাহরণ?ক. বৈষয়িক খ. ভাবাধিকরণ গ. ঐকদেশিক ঘ. অভিব্যাপক৪৫। কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?ক. তুমি ঘুমিয়ে দিন কাটালে খ. বেশ এক ঘুম ঘুমালে গ. এমন মেয়ে আর দেখিনি ঘ. আমার দিন কেটে গেল।কারক ও বিভক্তির সঠিক উত্তর: ৩০. ঘ ৩১. খ ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. খ ৩৬. গ ৩৭. ক ৩৮. ঘ ৩৯. গ ৪০. গ ৪১. গ ৪২. ঘ ৪৩. গ ৪৪. গ ৪৫. খ।