সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাপুরুষ ও স্ত্রীবাচক শব্দ প্রিয় শিক্ষার্থীরা, আজ আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র থেকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নিয়ে। এ বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে পারলে লিঙ্গ নির্ধারণে সহজ হবে।প্রশ্ন: পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও।উত্তর: সব ভাষায় লিঙ্গভেদে শব্দ আছে। বাংলা ভাষায়ও আছে। বাংলা ভাষায় বহু বিশেষ্য পদ রয়েছে, যাদের কোনোটিতে পুরুষ ও কোনোটিতে স্ত্রী বোঝায়। যে শব্দে পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ আর যে শব্দে স্ত্রী বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে। যেমন: বাপ-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে সবাই গ্রামের বাড়ি চলে গেলেন। এ বাক্যে বাপ, ভাই ও ছেলে পুরুষ বাচক শব্দ আর মা, বোন ও মেয়ে স্ত্রীবাচক শব্দ।প্রশ্ন: বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দকে কয় ভাগে ভাগ করা হয়? কী কী? উদাহরণ দাও।উত্তর: বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যেমন: ১. পতি ও পত্নীবাচক অর্থে এবং ২. পুরুষ ও মেয়ে বা স্ত্রী জাতীয় অর্থে।১. পতি/স্বামী ও পত্নীবাচক অর্থে: আব্বা-আম্মা, দাদা-দাদি, চাচা-চাচি, ভাই-ভাবি সবাই একসঙ্গে থাকতে পছন্দ করে। এই বাক্যে আব্বা, দাদা, চাচা, ভাই শব্দগুলো যথাক্রমে আম্মা, দাদি, চাচি, ভাবি শব্দগুলোর পতি বা স্বামী অর্থে ব্যবহূত হয়েছে।২. পুরুষ ও মেয়ে বা স্ত্রী জাতীয় অর্থে: বালক-বালিকা, খোকা-খুকি মাঠে খেলা করছে। এ বাক্যে বালক ও খোকা শব্দ দুটো বালিকা ও খুকির পতি অর্থে ব্যবহূত না হয়ে শুধু এদের পুরুষবাচক দিকটি নির্দেশ করেছে। তাই এগুলোকে সাধারণ পুরুষ ও সাধারণ স্ত্রী জাতীয় শব্দ বলে। এ রকম আরও কতিপয় উদাহরণ নিম্নরূপ:পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দপাগল পাগলিমোরগ মুরগিভাই বোনভেড়া ভেড়ি ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল