দুরন্ত পথিক সৃজনশীল প্রশ্নতরুণ নামের জয়-মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আস্থা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার পণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।প্রশ্ন: ক. ‘দুরন্ত পথিক’ কথিকায় কে পথিককে চুম্বন করে গেল?প্রশ্ন: খ. বনের সবুজ পথিককে যৌবনের রাজটিকা পরিয়ে দিল কেন?প্রশ্ন: গ. উদ্দীপক এবং ‘দুরন্ত পথিক’ কথিকার মধ্যে কী কী সাদৃশ্য খুঁজে পাও—নির্ণয় করো।প্রশ্ন: খ. উদ্দীপক ও ‘দুরন্ত পথিক’ কথিকার ভাববস্তু একই উৎস থেকে উৎসারিত—বিচার করো।উত্তর: ক. ‘দুরন্ত পথিক’ কথিকার পথের আকাশ পথিককে চুম্বন করে গেল।উত্তর: খ. ‘দুরন্ত পথিক’ দুর্বার তারুণ্যের প্রতীক। তার এই তারুণ্যের উৎস বনের সবুজ। বনের সবুজ যেন চির যৌবনের প্রতীক। মানুষের তারুণ্যকে চিরসবুজ বনের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এমনই যৌবনের অধিকারী রাজাকে তার রাজ্যাভিষেক কবলে তার কপালে রাজটিকার অঙ্কিত করা হয় থাকে। যাতে তিনি চির যৌবনময় ও চির অমর হয়ে রাজ্য পরিচালনা করতে পারেন। দুরন্ত পথিককেও বনের সবুজ সেই রাজার মতো তার তারুণ্য দিয়ে যৌবনের রাজটিকা পরিয়ে দেন। যাতে পথিক তার দুর্গম পথে চলতে পারে।উত্তর: গ. উদ্দীপকে তরুণদের বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে। বয়সে যারা তরুণ, তাদের বৈশিষ্ট্য কী—তা নির্ণয় করতে গিয়ে বলা হয়েছে যে তাদের শক্তি অপরিমেয়। মানব সভ্যতা তাদের শক্তিতেই গড়ে উঠেছে। তরুণদের চলার গতি ঝড়ের মতো। সব পুরোনোকে ভেঙে দিয়ে নতুন করে গড়তে জানে তারা। তাদের তেজ মেঘমুক্ত আষাঢ় মাসের মধ্যাহ্নের সূর্যের তেজের মতো। যারা আপন শক্তিতে জ্বলতে পারে। তাদের জীবনের আশা আকাশচুম্বী। কাজের উৎসাহ তাদের ক্লান্তিহীন। অলসতা কী জিনিস তারা তা জানে না। তাদের প্রাণশক্তিও অফুরন্ত। সত্যের সাধনায় তারা চির অটল। এমনকি সত্যকে পাওয়ার জন্য মৃত্যুকে তারা হাতের মধ্যে রাখে। তারুণ্যের সাধনায় তারা মৃত্যুকে হাসতে হাসতে আলিঙ্গন করে।তরুণের এই বৈশিষ্ট্যই লক্ষ করা যায় ‘দুরন্ত পথিক’ কথিকায় পথিকের চরিত্রে। এখানে পথিক হলো দুর্বার তারুণ্যের প্রতীক। এখানে পথিক তার তারুণ্য শক্তি দিয়ে ঝড়ের গতিতে বন্ধুর পথে চলে। সে বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত মুক্তি সৈনিক। লক্ষ্যপানে পৌঁছাতে মৃত্যুর মধ্যেই সে অটল-অবিচল। এখানে পথিকের তারুণ্যশক্তি স্বাধীনতাকামী। তার কাছে জীবন দেওয়াটাই জীবনের সার্থকতা। অর্থাৎ উদ্দীপকের তরুণের হাতের মুঠোয় রাখা মৃত্যুর মতোই পথিকও লক্ষ্য অর্জনে মৃত্যুকে আলিঙ্গন করে। তাই উদ্দীপক ও ‘দুরন্ত পথিক’ কথিকায় এক দারুণ সাদৃশ্য ফুটে উঠেছে।উত্তর: ঘ. উদ্দীপকে তরুণের প্রশংসা করা হয়েছে। তরুণের সাধনাই হলো জয়ের মুকুট ছিনিয়ে আনা। আর এ জন্য সে অপরিমেয় শক্তির অধিকারী। তরুণ ঝড়ের গতিতে সামনে চলে। তার তেজ মেঘমুক্ত আষাঢ়ের মধ্যাহ্নের সূর্যের তেজের মতো। আকাশচুম্বী উচ্চাশা নিয়ে ক্লান্তিহীন পথ চলে। সংগ্রামের পথে চলতে গিয়ে সে এক অনিঃশেষ প্রাণ। জীবনের লক্ষ্য লাভে যে মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে। তরুণের এই যে বৈশিষ্ট্য এটাই লক্ষ করা যায় দুরন্ত পথিকের মধ্যেও। উদ্দীপকের তরুণই হলো ‘দুরন্ত পথিক’। তরুণের তারুণ্য আর পথিকের তারুণ্য এক-অভিন্ন বস্তু। পথিকও তার লক্ষ্য লাভে অটল-অবিচল।‘দুরন্ত পথিক’ কথিকায় পথিক মুক্তিপাগল। সে জানে মুক্তির পথ বন্ধুর। সে পথে পদে পদে মৃত্যু ওত পেতে আছে। কিন্তু মৃত্যুর বিভীষিকা পথিক তথা তরুণ দলের যাত্রীকে রুদ্ধ করতে পারে না। মৃত্যুকে আলিঙ্গন করতে তার কোনো দ্বিধা নেই। তার বিশ্বাস, মৃত্যুর মধ্যেই নবজীবনের সূচনা ঘটে। উদ্দীপকের তরুণেরও সাধনা মৃত্যুর মধ্য দিয়েই লাভ করা যায় জয়ের মুকুট। রক্তরাঙা পিচ্ছিল পথ বেয়েই যে অসে বিজয়-স্বাধীনতা, তা তরুণ ও পথিক উভয়েই বিশ্বাস করে। তাই বলা যায়, উদ্দীপক ও ‘দুরন্ত পথিক’ কথিকায় ভাববস্তু একই উৎস থেকে উৎসারিত।