৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ও ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধি  প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য উপস্থাপন করছি বাংলা ২য় পত্রের ‘সন্ধি’ নিয়ে আলোচনা। ‘সন্ধি’ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে পারলে ভাষা ব্যবহারে যথেষ্ট লাভবান হবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে। স্বর সন্ধির নিয়ম: স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলে। স্বর সন্ধির নিয়মগুলো দেওয়া হলো।নিয়ম ৬: ‘অ’ কার বা ‘আ’ কারের পর ‘ঋ’ কার উভয় মিলে ‘অর’ হয়। যেমন—অ+ঋ = অর, দেব+ঋষি = দেবর্ষি, সপ্ত+ঋষি = সপ্তর্ষি, উত্তম+ঋণ = উত্তমর্ণ, অধম+ঋণ = অধমর্ণআ+ঋ = ‘অর’ = রাজা+ঋষি = রাজর্ষি, মহা+ঋষি = মহর্ষিতবে ‘ঋত’ জাতীয় শব্দে, ‘অ’ কার বা ‘আ’ কারের পর ‘ঋ’ থাকলে ‘আর’ হয়। যেমন—আ+ঋ = আর, ক্ষুধা+ঋত = ক্ষুধার্ত, তৃষ্ণা+ঋত = তৃষ্ণার্ত, ভয়+ঋত = ভয়ার্ত।নিয়ম ৭ : ‘অ’ কার বা ‘আ’ কারের পর ‘এ’ কার বা ‘ঐ’ কার থাকলে উভয়ে মিলে ‘ঐ’ কার হয়। যেমন— অ+আ = ঐ = জন+এক = জনৈক, হিত+এষী = হিতৈষীঅ+ঐ = ঐ, মত+ঐক্য = মতৈক্য, রাজ+ঐশ্বর্য = রাজৈশ্বর্যআ+এ = ঐ, তথা+এব = তথৈবআ+ঐ = ঐ, মহা+ঐশ্চর্য=মহৈশ্বর্যনিয়ম ৮: ‘অ’ কার বা ‘আ’ কারের পর ‘ও’ কার বা ‘ঔ’ কার থাকলে উভয় মিলে ‘ঔ’ কার হয়। যেমন—অ+ও = ঔ, বন+ওষধি = বনৌষধি, জল+ওকা = জলৌকাঅ+ঔ = ঔ, পরম+ঔষধ=পরমৌষধআ+ও = ঔ, মহা+ওষধি = মহৌষধিআ+ঔ = ঔ = মহা+ঔষদ = মহৌষধ।নিয়ম ৯: ‘ই’ কার বা ‘ঈ’ কারের পর ‘ই’ ও ‘ঈ’ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ‘ই’ বা ‘ঈ’ উভয়ে মিলে ‘য’ হয়। য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে লেখা হয়। যেমন—ই+অ = য়+অ, অতি+অন্ত = অত্যন্তই+আ = য়+আ, ইতি+আদি = ইত্যাদিকতগুলো সন্ধি আছে যা কোনো নিয়ম অনুসারে হয় না। এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন— কুল+অটা = কুলটাগো+অক্ষ = গবাক্ষ, প্র+উর = প্রৌঢ়নিচে স্বর সন্ধির কতগুলো উদাহরণ দেওয়া হলো।অতি+ইত = অতীত, সু+উক্ত = সূক্তি, বি+অর্থ = ব্যর্থঅতি+ইব = অতীব, মরু+উদ্যান = মরূদ্যান, প্রতি+আবর্তন = প্রত্যাবর্তনঅনু+ইত = অন্বিত, গুরু+উপদেশ = গুরুপদেশ, বি+উৎপত্তি = ব্যুৎপত্তিঅনু+এষণ = অন্বেষণ, স্ব+ইচ্ছা = স্বেচ্ছা,অতি+আচার = অত্যাচার, অরুণ+উদয় = অরুণোদয়ঋষি+অ = আর্য, যথা+উচিত = যথোচিতস্ব+অধীন = স্বাধীন, ত্বরা+অন্বিত = ত্বরান্বিতঅপর+অপর = অপরাপর, অতি+আচার = অত্যাচারশশ+অঙ্ক = শশাঙ্ক, পরি+আলোচনা = পর্যালোচনাকথা+অমৃত = কথামৃত, অধি+অক্ষ = অধ্যক্ষপরি+আপ্ত = পর্যাপ্ত, কুশ+আশন = কুশাসনপ্রতি+আশা = প্রত্যাশা স্ব+অক্ষর = স্বাক্ষর, নীল+উৎপল = নীলোৎপলরথী+ইন্দ্র = রথীন্দ্র, এক-উন = একোনশ্রী+ঈশ = শ্রীশ, সূর্য+উদয় = সূর্যোদয়।