৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগো গো ভগিনীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। সঠিক উত্তর পরে ছাপা হবে।৫৪. সাবিনাকে সবাই বাধা দেবার কারণ—i. স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কুসংস্কার ii. স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক iii. নারীর পক্ষে চাকরি গ্রহণ অসম্ভবনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii# নিচে অংশটুকু পড় এবং ৫৫ - ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।আমার পর্দানশীল শিক্ষিতা মা সকালে উঠে সকল কাজ কর্ম নিজ হাতে করেন। সকলকে খাবার পরিবেশন করা, বাচ্চা লালনসহ সকল কাজ তাঁর। অথচ খাবার বেলায় তার খাবার জোটে কি জোটে না। মা না হলে আমাদের সংসার চলে না। অথচ সংসারে তার কোনো দামই ছিল না।৫৫. ‘জাগো গো ভগিনী’-অবলম্বনে আমার মায়ের এই দুর্দশা থাকতো না যদি আমার মা—i. অশিক্ষিত হতেন ii. স্নেহময়ী হতেন iii. অধিকার সচেতন হতেননিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii ও iii (গ) iii (ঘ) i, ও ii৫৬. উপরোক্ত অনুচ্ছেদের আলোকে আমার মায়ের যথার্থ সম্মান নিশ্চিত হতো, যদি তিনি—(ক) সৃজনশীল হতেন (খ) পরিশ্রমী হতেন (গ) বৃদ্ধিবৃত্তির অনুশীলন করতেন (ঘ) শ্রম-বিভাজন করতেন৫৭. “আমাদের উচিত যে স্বহস্তে দ্বার উন্মুক্ত করি”- এখানে কোন্ দ্বার উন্মুক্ত করার কথা বলা হয়েছে?(ক) বিদ্যালয়ের বন্ধ দুয়ারের কথা (খ) অন্দরের দীর্ঘকালের বন্ধ দ্বারের কথা (গ) জ্ঞান-দ্বার উন্মোচনের কথা (ঘ) পর্দা প্রথা বিমোচনের ইঙ্গিত দেওয়া।৫৮. “আমাদিগকে ঐরূপ বিবিধ নির্যাতন সহ্য করিয়া জাগিতে হইবেই”—‘ঐরূপ বিবিধ নির্যাতন’ কী কী?(ক) ধর্ম বিরোধী কাজ বলে এর নির্যাতন (খ) নারীর মিছিলের নানা প্রতিকূলতা (গ) সমাজ, স্বামী, সংসার কর্তৃক নিন্দা ও অসহযোগতাি (ঘ) রাষ্ট্র কর্তৃক সৃষ্ট নানা বাধা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ৫৪. ক, ৫৫. গ, ৫৬. গ, ৫৭. গ, ৫৮. গ।