৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগো গো ভগিনীপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের জাগো গো ভগিনী প্রবন্ধ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। সঠিক উত্তর পরে ছাপা হবে।১৮. ‘পতিত পাবন’ শব্দের অর্থ কি?(ক) অজ্ঞলোক (খ) জ্ঞানীলোক (গ) মহামানব (ঘ) যিনি পাপীকে ত্রাণ করেন১৯. আজকাল অধিকাংশ লোক স্ত্রী শিক্ষাকে কি মনে করে?(ক) অপ্রয়োজনীয় (খ) চাকরি গ্রহণের উপায় (গ) কুসংস্কার (ঘ) অনাবশ্যক২০. ‘স্ত্রী জাতির অবনতি’ নিবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?(ক) মতিচুর (খ) অবরোধবাসিনী (গ) সুলতানার স্বপ্ন (ঘ) ডিলিসিয়া হত্যা২১. সেকালে সাধারণের দৃষ্টিতে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক ছিল কেন?(ক) মহিলাদের চাকরি গ্রহণ অসম্ভব ছিল বলে (খ) মহিলাদের বাইরের জগৎ মোকাবেলা করতে হতো না বলে (গ) ঘরের কাজে পুঁথিগত বিদ্যার প্রয়োজন হয় না বলে (ঘ) শিক্ষিত মেয়েরা উগ্র আধুনিক বলে২২. ‘স্ত্রী শিক্ষাকে নমস্কার’ কোন ধরনের উক্তি(ক) ঘৃণাসূচক (খ) সম্মানসূচক (গ) ব্যাঙ্গাত্মক (ঘ) নিরর্থক২৩. জীবিকা অর্জনের জন্য নারী শেষ পর্যন্ত কোথায় যেতে চেয়েছিল?(ক) লন্ডনে (খ) কেরানীগিরি করতে (গ) লেখাপড়া শিখতে (ঘ) কৃষিক্ষেত্রে২৪. ‘নারীর অন্তর, বাহির, মস্তিষ্ক, হূদয় সবই দাসী হয়ে পড়ার কারণ—(ক) কু-শিক্ষার ফলে (খ) শক্তির অভাবে (গ) নারী হূদয়ের উচ্চ বৃত্তিগুলো অঙ্কুরে বিনষ্ট হবার কারণে (ঘ) পুরুষ শাসিত সমাজের কারণে২৫. নারীরা হীনতেজ হয়ে পড়েছে কেন?(ক) বুদ্ধিবৃত্তির অনুশীলন না করার জন্য (খ) দারিদ্রের জন্য (গ) পুরুষ প্রভুত্বের জন্য (ঘ) ঈশ্বরের আশীর্বাদ বঞ্চিত হয়ে পড়ার জন্য২৬. কিভাবে অনুর্বর মস্তিষ্ক সুতীক্ষ্ম করা যায়(ক) বিদ্যার্জনের মাধ্যমে (খ) জ্ঞানচর্চার মাধ্যমে (গ) ব্যায়ামের মাধ্যমে (ঘ) বুদ্ধির চাল চেলে২৭. ‘কিন্তু সমাজের কল্যাণের নিমিত্তে জাগিতেই হইবে’—কাদেরকে?(ক) দেশপ্রেমিক মহাপুরুষদের (খ) দেশের শিক্ষিত সমাজের (গ) দুরন্ত পথিকের (ঘ) নারী জাতিকে২৮. বেগম রোকেয়ার মতে নারীর বর্তমান অবস্থানের জন্য দায়ী কে?i. নারীরাই ii. পুরুষ শাসিত সমাজ iii. শিক্ষা ব্যবস্থানিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii ও iii (গ) iii (ঘ) i, ii ও iii২৯. বেগম রোকেয়ার জীবনব্যাপী সাধনার মর্মবাণী প্রকাশ পেয়েছে কোন উক্তিতে?i. অতএব, জাগো, জাগো গো ভগিনী ii. পাস করা বিদ্যাকে প্রকৃত শিক্ষা বলিনা iii. স্ত্রী শিক্ষাকে নমস্কারনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii ও iii (গ) iii (ঘ) i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল