৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ১ম পত্র ও সাধারণ গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাঅপূর্ব ক্ষমা  প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের অপূর্ব ক্ষমা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।ইউসুফ তাঁর পুত্রের হত্যাকারীকে এক দিন নিজ ঘরেই পেয়ে গেলেন। প্রাণের চেয়ে প্রিয় ছিল তাঁর পুত্র। হত্যাকারী ইউসুফের কাছে এসে প্রাণ বাঁচানোর সাহায্য চায়। অতিথিকে ইউসুফ প্রাণপণে আপ্যায়ন করে, দামি বিছানায় শুয়ে থাকতে দেয়। পরক্ষণে জানা গেল ইউসুফের পুত্রকে সেই গুপ্তঘাতকই হত্যা করেছে। গুপ্তঘাতক স্বীকার করে সব, তবুও ইউসুফ তাকে হত্যা না করে প্রয়োজনীয় সব দিয়ে একটি ঘোড়ায় উঠিয়ে পালিয়ে যেতে সাহায্য করে, আর বলে, মানুষের মন অতি দুর্বল, তুমি রাত থাকতেই পালাও।প্রশ্ন: ক. ‘অপূর্ব ক্ষমা’ গল্পের লেখক কে?প্রশ্ন: খ. ‘অপূর্ব ক্ষমা’ কথাটি ব্যাখ্যা করো।প্রশ্ন: গ. উদ্দীপকের ইউসুফ চরিত্রের সাথে ইমাম হাসানের সাদৃশ্য বর্ণনা করো।প্রশ্ন: ঘ. ‘মানুষের মন অতি দুর্বল’ ইউসুফের এই উক্তিটিকেও ইমাম হাসান পরাজিত করেছেন—বিশ্লেষণ করো।উত্তর: ক. ‘অপূর্ব ক্ষমা’ গল্পের লেখক মীর মশাররফ হোসেন।উত্তর: খ. যে ক্ষমার কোনো তুলনা নেই বা পূর্বে ছিল না, তাই-ই অপূর্ব ক্ষমা। হজরত ইমাম হাসান (রা.) তাঁর বিষপ্রয়োগকারী স্ত্রী জায়েদাকে চিনতে পেরেও তাকে ক্ষমা করেন এবং বলেন, তোমাকে ছাড়া আমি বেহেশতের সিঁড়িতে পা রাখব না। ছোট ভাইও অন্যদের অনুরোধ করে বলেন, আমার বিষপ্রয়োগকারীকে খুঁজে পেলেও তাকে কিছু বলবে না। এমন ক্ষমা যেহেতু পৃথিবীতে বিরল, সেহেতু এ মর্মে ‘অপূর্ব ক্ষমা’ কথাটি যথার্থ।উত্তর: গ. প্রাণপ্রিয় পুত্র হত্যাকারীকে ক্ষমা করার মধ্য দিয়ে উদ্দীপকের ইউসুফ যে ক্ষমার অপূর্ব নমুনা দেখিয়েছেন, তার সঙ্গে হজরত ইমাম হাসানের ক্ষমার যথাযথ সাদৃশ্য রয়েছে।উদ্দীপকে ইউসুফ নিজঘরে আশ্রয় পাওয়া হত্যাকারীকে হাতের কাছে পেয়েও প্রতিশোধ না নিয়ে বরং প্রতিশোধস্বরূপ তিনি গুপ্তহত্যাকারীকে চলে যেতে বলেন এবং সঙ্গে সবকিছু দিয়ে দেন। ‘অপূর্ব ক্ষমা’ গল্পেও নিজ জীবন বিনাশকারী স্ত্রী জায়েদাকে কাছে পেয়েও ইমাম হাসান প্রতিশোধ তো নেননি, বরং তার ওপর যেন কেউ জুলুম না চালায়, সে বিষয়ে সবাইকে সতর্ক করে যান। হজরত ইমাম হাসান (রা.) বিষপ্রয়োগের ফলে যখন মৃত্যুপথযাত্রী, তখন সবার সঙ্গে দেখা হওয়ার পর জায়েদাকে কাছে পেয়ে বলেন, আমি জানি তুমি আমাকে ভুল করে বিষপ্রয়োগ করিয়েছ, দুঃখ পেয়ো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মনে রেখো তোমাকে ছাড়া আমি বেহেশতে প্রবেশ করব না। উদ্দীপকেও ইউসুফ ক্ষমার নমুনায় হত্যাকারীকে পালানোর পথ দেখিয়েছেন এবং তাঁরও পরে ভুল হতে পারে, মানুষ হিসেবে প্রতিশোধ নিতে পারে ভেবে ঘোড়া দিয়ে পালাতে সাহায্য করেছেন। ক্ষমার মাহাত্ম্যের দিক থেকে এই দুজনের সাদৃশ্য খুব কাছাকাছি।উত্তর: ঘ. উদ্দীপকের ইউসুফের মনে সংশয় ছিল যে পুত্র হত্যার প্রতিশোধ নিয়েও নিতে পারে। কিন্তু হজরত ইমাম হাসান (রা.) নিঃশর্তভাবে ক্ষমা করেছেন স্ত্রীকে, সেখানে কোনো সংশয় ছিল না।হজরত ইমাম হাসান (রা.)-এর প্রিয়তমা স্ত্রী তাঁকে বিষপ্রয়োগ করে। যখন হজরত ইমাম হাসান (রা.)-এর মুখ সবুজবর্ণ ধারণ করে, তখন সবাই নিশ্চিত হলো যে, তিনি মারা যাবেন। হাসান বুঝতে পেরেছিলেন তার বিষদাতা কে? তিনি নিশ্চিত মৃত্যু জেনেও জায়েদাকে ক্ষমা করে দিলেন; কিন্তু উদ্দীপকের ইউসুফ সংশয় প্রকাশ করেছেন।ইউসুফের মধ্যেও আমরা ক্ষমার বিচক্ষণতা দেখতে পাই। তিনি পুত্র হত্যাকারীকে কাছে পেয়েছেন, নিজের কানে শুনেছেন হত্যাকারীর স্বীকারোক্তি। তিনি প্রাণপ্রিয় পুত্রের হত্যাকারীকে ক্ষমা করেছেন কিন্তু তিনি সংশয়ে ছিলেন যদি পুত্রের ভালোবাসার কাছে ক্ষমার আদর্শ ম্লান হয়ে যায়! এই সংশয় থেকে তিনি হত্যাকারীকে চলে যেতে বলেছেন। হাসান স্ত্রীকে যেতে বলেননি।আমরা জানি, ক্ষমাই মহৎ আদর্শের লক্ষণ। উদ্দীপকের এবং অপূর্ব ক্ষমা গল্পের দুটি চরিত্রের মধ্যেই ক্ষমার আদর্শ পরিলক্ষিত হয়। ইউসুফ তাঁর পুত্র হত্যাকারীকে ক্ষমা করেই ক্ষান্ত হননি; তাকে তিনি একটি ঘোড়ায় উঠিয়ে পালিয়ে যেতে বলেছেন। তার সঙ্গে তিনি খাবারও দিয়েছেন। পালিয়ে যেতে দেওয়ার কারণও সুস্পষ্ট, কিন্তু হাসান তাঁর স্ত্রীকে চলে যেতে বলেননি। শুধু ক্ষমা করে তিনিও ক্ষান্ত হননি—সবাইকে বলেছেন কেউ যেন তার বিষপ্রয়োগকারীর প্রতিশোধ না নেয়। জায়েদাকে কাছে ডেকে বলেছেন, তুমি সুখে থেকো, তোমাকে ছাড়া আমি স্বর্গের সিঁড়িতে পা দেব না। মৃত্যুর মধ্য দিয়েও তিনি ক্ষমাকে মহৎ করে দেখিয়েছেন, যা ইউসুফের ওই উক্তিকে হার মানিয়েছে।