সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।৩০. ‘এখন আমি যেতে চাই’—কী বোঝাচ্ছে? ক. ইচ্ছা প্রকাশে খ. সূচনা বোঝাতে গ. দেখা বা জানা অর্থে ঘ. আবশ্যকতা বোঝাতে। ৩১. ‘রমলা গাইতে জানে’—কী বোঝাচ্ছে? ক. ইচ্ছা প্রকাশে খ. সূচনা বোঝাতে গ. দেখা বা জানা অর্থে ঘ. আবশ্যকতা বোঝাতে ৩২. ‘এখন ট্রেন ধরতে হবে’—কী বোঝাচ্ছে? ক. ইচ্ছা প্রকাশে খ. সূচনা বোঝাতে গ. দেখা বা জানা অর্থে ঘ. আবশ্যকতা বোঝাতে ৩৩. ‘খোকা এখন হাঁটতে পারে’—কী বোঝাচ্ছে? ক. ইচ্ছা প্রকাশে খ. সূচনা বোঝাতে গ. বিধি বোঝাতে ঘ. সামর্থ্য বোঝাতে৩৪. ‘বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়’—কী বোঝাচ্ছে? ক. ইচ্ছা প্রকাশে খ. সূচনা বোঝাতে গ. বিধি বোঝাতে ঘ. সামর্থ্য বোঝাতে ৩৫. ‘এবার ভাবতে থাক’ কী বোঝাচ্ছে? ক. নিরক্ষরতা অর্থে খ. অবিরাম অর্থে গ. সূচনা নির্দেশে ঘ. নির্দেশে ৩৬. ‘আর দরকার নেই, এবার বসে থাক’—কী বোঝাচ্ছে? ক. নিরন্তরতা অর্থে খ. অবিরাম অর্থে গ. সূচনা নির্দেশে ঘ. নির্দেশে ৩৭. ‘খোকা কাঁদতে লাগল’—কী বোঝাচ্ছে? ক. নিরন্তরতা অর্থে খ. অবিরাম অর্থে গ. সূচনা নির্দেশে ঘ. নির্দেশে৩৮. ‘এখন কাজে লাগ তো দেখি’—কী বোঝাচ্ছে? ক. নিরন্তরতা অর্থে খ. অবিরাম অর্থে গ. সূচনা নির্দেশে ঘ. নির্দেশে ৩৯. ‘আজ বিকেলে বৃষ্টি আসতে পারে’—কী বোঝাচ্ছে? ক. সম্ভাবনায় খ. ব্যাপ্তি অর্থে গ. আকস্মিকতা অর্থে ঘ. ক্রমশ অর্থে ৪০. ‘কথাটা ছড়িয়ে পড়েছে’—কী বোঝাচ্ছে? ক. সম্ভাবনায় খ. ব্যাপ্তি অর্থে গ. আকস্মিকতা অর্থে ঘ. ক্রমশ অর্থে ৪১. ‘এখনই তুফান এসে পড়বে’—কী বোঝাচ্ছে? ক. সম্ভাবনায় খ. ব্যাপ্তি অর্থে গ. আকস্মিকতা অর্থে ঘ. ক্রমশ অর্থে ৪২. ‘কেমন যেন মন মরা হয়ে পড়েছি’—কী বোঝাচ্ছে? ক. সম্ভাবনায় খ. ব্যাপ্তি অর্থে গ. আকস্মিকতা অর্থে ঘ. ক্রমশ অর্থে ৪৩. ‘আমাকে যেতে দাও’—কী বোঝাচ্ছে? ক. পরীক্ষা অর্থে খ. ব্যাপ্তি অর্থে গ. অনুমতি অর্থে ঘ. নির্দেশ জ্ঞাপনে ৪৪. ‘লবণটা চেখে দেখো’—কী বোঝাচ্ছে?ক. পরীক্ষা অর্থে খ. ব্যাপ্তি অর্থে গ. সাহায্য প্রার্থনায় ঘ. নির্দেশ জ্ঞাপনে ৪৫. ‘আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও’—কী বোঝাচ্ছে? ক. পরীক্ষা অর্থে খ. ব্যাপ্তি অর্থে গ. সাহায্য প্রার্থনায় ঘ. নির্দেশ জ্ঞাপনে ৪৬. ‘এবার কাপড়-চোপড় গুছিয়ে নাও’—কী বোঝাচ্ছে?ক. পরীক্ষা অর্থে খ. ব্যাপ্তি অর্থে গ. সাহায্য প্রার্থনায় ঘ. নির্দেশ জ্ঞাপনে ৪৭. ‘চা জুড়িয়ে যাচ্ছে’ কী বোঝাচ্ছে? ক. ক্রমশ অর্থে খ. সম্ভাবনা অর্থে গ. অবিরাম অর্থে ঘ. ব্যাপ্তি অর্থে ৪৮. ‘গায়ক গেয়ে যাচ্ছেন’—কী বোঝাচ্ছে? ক. ক্রমশ অর্থে খ. সম্ভাবনা অর্থে গ. অবিরাম অর্থে ঘ. ব্যাপ্তি অর্থে ৪৯. ‘এখন যাওয়া যেতে পারে’—কী বোঝাচ্ছে? ক. ক্রমশ অর্থে খ. সম্ভাবনা অর্থে গ. অবিরাম অর্থে ঘ. ব্যাপ্তি অর্থে ৫০. ‘শুধু শুধু তিনি রেগে ওঠেন’—কী বোঝাচ্ছে? ক. ক্রমশ অর্থে খ. অভ্যাস অর্থে গ. অভ্যস্থতায় ঘ. সম্পূর্ণতা অর্থে। সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ সঠিক উত্তর: ৩০.ক ৩১. গ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.গ ৩৫. ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.গ ৩৯. ক ৪০.খ ৪১.গ ৪২.ঘ ৪৩.গ ৪৪. ক ৪৫.গ ৪৬.ঘ ৪৭. ক ৪৮.গ ৪৯.খ ৫০. খ।