৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়াপদপ্রিয় শিক্ষার্থীরা,পূর্ব প্রকাশের আজ বাংলা বিষয়ে ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।২১। ‘এখন যেতে পার’—এখানে কোন ক্রিয়া রয়েছে?(ক) যৌগিক (খ) মিশ্র (গ) প্রযোজ্য (ঘ) মুখ্য২২। প্রযোজক ক্রিয়ার অপর নাম কী?(ক) অনুসর্গ ক্রিয়া (খ) ণিজন্ত ক্রিয়া (গ) সাপেক্ষ ক্রিয়া (ঘ) আকাঙ্ক্ষা ক্রিয়া২৩। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?(ক) প্রয়োগভেদে (খ) অর্থভেদে (গ) বচনভেদে (ঘ) বর্ণভেদে২৪। যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে কী বলে?(ক) সমধাতুজ ক্রিয়া (খ) প্রযোজক ক্রিয়া(গ) সকর্মক ক্রিয়া (ঘ) সমাপিকা ক্রিয়া২৫। কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে?(ক) তিনি ছেলেকে পড়াচ্ছেন (খ) তোমাকে অনেকবার বলেছি (গ) একি কথা শুনি (ঘ) তুমি কোন কাননের ফুল।২৬। ‘অজগরটি ফোঁসাচ্ছে’—কোন ক্রিয়ার উদাহরণ? (ক) অসমাপিকা ক্রিয়া (খ) নাম ধাতু (গ) প্রযোজক ক্রিয়া (ঘ) সমাপিকা ক্রিয়া২৭। ‘ঘণ্টা বেজে উঠল’—কোন ক্রিয়ার উদাহরণ?(ক) অসমাপিকা (খ) নাম ধাতু (গ) প্রযোজক (ঘ) যৌগিক২৮। সমধাতুজ কর্মের অপর নাম কী?(ক) পরোক্ষ কর্ম (খ) প্রযোজক কর্ম(গ) ধাত্বর্থক কর্ম (ঘ) প্রযোজ্য কর্ম২৯। কোন বাক্যে অনুমোদন অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহূত হয়েছে?(ক) তারা শুয়ে পড়ল (খ) তিনি হয়তো বলে থাকবেন (গ) আমাকে যেতে দিন (ঘ) এখন যেতে পার৩০। ধাতুর সঙ্গে কী ধরনের বিভক্তি যোগে ক্রিয়া পদ হয়?(ক) ক্রিয়া ও পুরুষবাচক (খ) কাল ও পুরুষবাচক (গ) ক্রিয়া ও বচনবাচক (ঘ) ক্রিয়া ও অনুজ্ঞাবাচক ৩১। কোন বাক্যে নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহূত হয়েছে?(ক) কাপড়চোপড় গুছিয়ে নাও(খ) তিনি হয়তো বলে থাকবেন(গ) আমাকে যেতে দিন (ঘ) অপেক্ষা করে লাভ নেই৩২। কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?(ক) চুপ করে থাক (খ) আকাশে চাঁদ উঠেছে (গ) আকাশের চাঁদ যেন মাটিতে নেমেছে (ঘ) শিশুটি কাঁদে৩৩। কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহূত হয়েছে?(ক) কষ্টি পাথরে সোনা কষে নাও (খ) আমাকে করতে দাও (গ) এখন ভাবতে থাক (ঘ) আমরা পরীক্ষা দিয়ে আসছি৩৪। কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ?(ক) কঞ্চিটি বাঁকিয়ে ধর (খ) সাইরেন বেজে উঠল (গ) খোকাকে কাঁদিও না (ঘ) আকাশে চাঁদ দেখিনে ৩৫। ‘শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে’—কোন ধরনের ক্রিয়া?(ক) নাম ধাতুর ক্রিয়া (খ) প্রযোজক ক্রিয়া(গ) যৌগিক ক্রিয়া (ঘ) মিশ্র ক্রিয়া৩৬। অকর্মক ক্রিয়ার উদাহরণ নিচের কোনটি?(ক) মিথ্যে বলবে না (খ) আমি চোখে দেখিনে (গ) তুমি কি বাড়ি যাবে(ঘ) পড়লে ভালো ফলাফল করতে পারবে৩৭। সমধাতুজ কর্মের উদাহরণ কোনটি?(ক) যা মার মেরেছে (খ) খোকাকে কাঁদিও না (গ) আকাশে চাঁদ দেখিনে(ঘ) আমরা পরীক্ষা দিয়ে আসছি।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালক্রিয়া পদের সঠিক উত্তর: ২১. ক ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. গ ৩৫. গ ৩৬. খ ৩৭. ক।