৯ম ও ১০ম শ্রেণীর পড়াশোনা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকাক্রিয়াপদপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ে ব্যাকরণ অংশ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।৩৮। ‘সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়’—বাক্যটিতে ‘উঠলে’ ক্রিয়া পদটি কোন ক্রিয়া পদ?(ক) অসমাপিকা (খ) সমাপিকা (গ) প্রযোজক (ঘ) প্রযোজ্য৩৯। ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উত্পন্ন হলে তাকে কী বলে?(ক) দ্বিকর্মক ক্রিয়া (খ) গৌণ কর্ম (গ) মুখ্য কর্ম (ঘ) সমধাতুজ কর্ম৪০। অসমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?(ক) বাক্যের প্রথমে (খ) বাক্যের শেষে (গ) বাক্যের মধ্যে (ঘ) কোনোটিই নয়৪১। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়?(ক) যৌগিক ক্রিয়া (খ) অসমাপিকা ক্রিয়া (গ) সমাপিকা ক্রিয়া (ঘ) কোনোটিই নয়৪২। কোন বাক্যে সমাপ্তি অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহূত হয়েছে?(ক) তারা শুয়ে পড়ল (খ) তিনি হয়তো বলে থাকবেন (গ) আমাকে যেতে দিন (ঘ) অপেক্ষা করে লাভ নেই৪৩। সমাপিকা ক্রিয়া পদ কোথায় বসে?(ক) বাক্যের প্রথমে (খ) বাক্যের শেষে (গ) বাক্যের মধ্যে (ঘ) কোনোটিই নয়৪৪। দ্বিকর্মক ক্রিয়ার কোন কর্মে বিভক্তি থাকে না?(ক) মুখ্য কর্মে (খ) গৌণ কর্মে (গ) ধাত্বর্থক কর্মে (ঘ) কোনোটিই নয়৪৫। ক্রিয়া পদকে কোন শব্দ দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়?(ক) কী বা কাকে (খ) কে বা কারা (গ) কী দ্বারা (ঘ) কোনোটিই নয়৪৬। অসমাপিকা ক্রিয়া বিভক্তি কোনটি?(ক) লে (খ) ছি (গ) ল (ঘ) ব৪৭। অসমাপিকা ক্রিয়ার পর সমাপিকা ক্রিয়া যুক্ত হলে তাকে কী বলে?(ক) যৌগিক ক্রিয়া (খ) মিশ্র ক্রিয়া (গ) প্রযোজক ক্রিয়া (ঘ) কোনোটিই নয়৪৮। বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যুক্ত ক্রিয়াকে কী বলে?(ক) যৌগিক ক্রিয়া (খ) মিশ্র ক্রিয়া (গ) প্রযোজক ক্রিয়া (ঘ) সকর্মক ক্রিয়া ৪৯। ‘ছেলেমেয়েরা শুয়ে পড়ল’—এই বাক্যের যৌগিক ক্রিয়াটি কোন অর্থ প্রকাশ করে?(ক) কার্য সমাপ্তি (খ) নিরন্তরতা (গ) কার্য শুরু (ঘ) কোনোটিই নয়৫০। সমধাতুজ কর্মের উদাহরণ কোনটি?(ক) খোকাকে কাঁদিও না (খ) আকাশে চাঁদ দেখিনে (গ) সে একটু হাসুক (ঘ) খুব ঘুম ঘুমিয়েছি।ক্রিয়া পদের সঠিক উত্তর: ৩৮. ক ৩৯. ঘ ৪০. গ ৪১. গ ৪২. ক ৪৩. খ ৪৪. ক ৪৫. ক ৪৬. ক ৪৭. ক ৪৮. খ ৪৯. ক ৫০. ঘ।